শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিপক্ষে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন যে, দেশ কোনও ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না।

তিনি বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে এ মন্তব্য করেন। ড. খলিলুর রহমান বলেন, “বাংলাদেশ শান্তি ও স্থিতিশীলতার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে কোনও ধরনের সন্ত্রাসবাদ বা উগ্রপন্থাকে রুখে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এর আগে, গতকাল বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান।

কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, সামরিক ও কূটনৈতিক সহযোগিতা, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিন্ন নীতিমালা প্রণয়ন নিয়ে আলোচনা করেন। ড. খলিলুর রহমানের বক্তব্য এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে আরও দৃঢ় করার বার্তা হিসেবে গণ্য করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ