সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

অবসরের পর বিদেশ যেতে অনুমতির দরকার নেই

পাঠক প্রিয়

শোকজের জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই...

সরকারবিরোধী বিক্ষোভের পর ইরানে আপাত শান্তি, রয়ে গেছে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক  সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতায় উত্তাল ইরানে পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছে। টানা কয়েক দিনের অস্থিরতা কমে আসার পাশাপাশি...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের...

রাজনীতি করবেন না প্রফেসর মুহাম্মদ ইউনুস

মোঃ খুরশীদ আলম সরকার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং আরও বেশি বাংলাদেশি কর্মীকে জাপানে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের...

ইরানে বিক্ষোভ স্তিমিত, মার্কিন রণতরি মোতায়েন!

ইসতিয়াক মাহমুদ মানিক খামেনিবিরোধী বিক্ষোভে টালমাটাল ইরানে হঠাৎ করেই নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তরুণ...

এতদিন সরকারি কর্মকর্তারা চাকরি থেকে অবসরে যাওয়ার পর অন্য পেশা বা বিদেশে যেতে সংশ্লিষ্ট দফতরে অনুমতি চেয়ে যে আবেদন করতেন- সেটি আর দরকার নেই।

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর এই বিধানের কথা উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক পরিপত্র জারি করে বলেছে, অবসরের পর বা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হওয়ার পর অন্য প্রতিষ্ঠা‌নে চাকরি নেয়া, অন্য পেশা গ্রহণ বা বিদেশযাত্রার ক্ষেত্রে সরকারের অনুমতি লাগবে না।

পরিপত্রে বলা হয়ে‌ছে, চাকরি থেকে অবসর গ্রহণ বা অবসরোত্তর ছুটি (পিআরএল) আরম্ভের পরও কোনো কোনো কর্মচারি বৈদেশিক বা বেসরকারি বা প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য অনুমতি বা পাসপোর্ট নবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেন।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫২ ধারার বিধানমতে অবসর গ্রহণের পর সংশ্লিষ্ট কর্মচারি সরকার বা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণমুক্ত থাকেন বিধায় এমন আবেদন নিষ্পত্তিতে শ্রম ও সময়ের অপচয় ঘটছে।

পরিপত্রে আরও বলা হ‌য়ে‌ছে, আইনের ৫২ ধারায় বলা হয়েছে- চাকরি হইতে অবসরে গমনের পর ধারা চুক্তিভিত্তিক কর্মরত থাকা ব্যতীত কোনও ব্যক্তির বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা এবং বিদেশ যাত্রার জন্য সরকার বা কর্তৃপক্ষের অনুমতি গ্রহণের প্রয়োজন হইবে না। তবে শর্ত থাকে যে, সরকার বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনো বিশেষ ক্ষেত্রে, অনুরূপ ভিন্ন চাকরি বা পেশা গ্রহণ, ব্যবসা পরিচালনা, বিদেশযাত্রা বারিত করিয়া বা উহার ক্ষেত্রে অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা আরোপ করিয়া আদেশ প্রদান করিতে পারিবে। এমতাবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণের পর অবসরোত্তর ছুটি আরম্ভের তারিখ থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী কোনো ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মরত থাকা ছাড়া, বৈদেশিক বা বেসরকারি চাকরি বা কোনো প্রকল্পে চাকরি গ্রহণ, অন্য কোনো পেশা গ্রহণ বা ব্যবসা পরিচালনা এবং বিদেশযাত্রা বা সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম যেমন- নতুন পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়ন ইত্যাদির ক্ষেত্রে সরকার বা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না।

সরকা‌রি চাক‌রি আইনের উল্লিখিত বিধান অনুসরণ করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, পরিদফতর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে পরিপত্রে।

সূত্র:যুগান্তর

 

সর্বশেষ সংবাদ

বিএনপির মিন্টুর প্রার্থীতা বহাল, ফেনী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত

অনলাইন ডেস্ক ফেনী-৩ আসনের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বহাল থাকল। নির্বাচন কমিশন (ইসি) রবিবার আগারগাঁওয়ের কমিশনের...

আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হবে: নাগরিকদের জন্য রিটার্ন দাখিল আরও সহজ

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ থেকে আমদানি পর্যায়ে করদাতা কর্তৃক পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে তাদের ই-রিটার্নে ক্রেডিট দেওয়ার কার্যক্রম চালু...

রবি আজিয়াটা পিএলসি’র সাথে পাবজি মোবাইল রাইজিং স্টারে অংশীদারিত্ব: গেমারদের জন্য উন্নতমানের ইন্টারনেট নিশ্চিত

কর্পোরেট ডেস্ক দেশের গেমিং জগতে সক্রিয় ভূমিকা নেওয়ার লক্ষ্যে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইল আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট...

৩০ বছর কারাগারে, অবশেষে মুক্তি পেলেন রাহেলা বেগম

নওগাঁ প্রতিনিধি নওগাঁ: ১৯৯৮ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে ৩০ বছরের বেশি সময় ধরে জেলে বন্দি ছিলেন নওগাঁর আত্রাই উপজেলার দিঘা গ্রামের রাহেলা বেগম...

আপিল শুনানি শেষ দিনে ২৩টি মনোনয়নপত্র আপিল মঞ্জুর

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শুনানি শেষ...

জনপ্রিয় সংবাদ

বহু মা অশ্রুনয়নে প্রতীক্ষায় আছেন, হারানো সন্তান আবার ‘মা’ বলে ডাকবে : তারেক রহমান

ইসতিয়াক মাহমুদ মানিক ঢাকা, ১৭ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, “বহু সন্তান আজও অপেক্ষায় আছে; তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজায়...

গণভোটে ‘হ্যাঁ’ জেতা হলে জুলাই অভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়ন হবে: সৈয়দা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক, রংপুর রংপুর, ১৮ জানুয়ারি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, গণভোটে...

ঈশ্বরদীতে আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

অনলাইন ডেস্ক  পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি করার অভিযোগে জামায়াত...

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ ট্রাম্পের

অনলাইন ডেস্ক যুদ্ধ-পরবর্তী গাজা তত্ত্বাবধানের জন্য গঠিত একটি আন্তর্জাতিক বোর্ডে যোগদানের জন্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি গ্রহণ করতে...