বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

অনির্দিষ্টকালের জন্য দেশজুড়ে মোবাইল হ্যান্ডসেট দোকান বন্ধ

পাঠক প্রিয়

পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের ওপর নির্ভর করছে: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক নির্বাচনের আগে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা...

তারেক রহমানের রাজনীতি গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে : খায়রুল খোকন

অনলাইন ডেস্ক নরসিংদীর চিনিশপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দাসপাড়া নার্সারি মাঠে চিনিশপুর ইউনিয়ন...

ইরানের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ঝুঁকি বৃদ্ধি

অনলাইন ডেস্ক ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেল বাজারে সরবরাহ ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম তেল রফতানিকারক...

ভারত ও পাকিস্তানে ভূমিকম্প, গুজরাটে ১২ ঘণ্টায় ৯টি কম্পন

অনলাইন ডেস্ক  দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে পৃথক পৃথক ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক...

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ওয়েবসাইটে প্রকাশ

অনলাইন ডেস্ক জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দণ্ড...

অনলাইন ডেস্ক

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ডাকে আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রয়েছে। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (NEIR) সংস্কার, বাজারে সিন্ডিকেট প্রথা বিলোপসহ কয়েকটি দাবির পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের নেতারা জানান, দীর্ঘদিন ধরে মোবাইল হ্যান্ডসেট আমদানি, নিবন্ধন ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় অসঙ্গতি ও স্বার্থান্বেষী মহলের আধিপত্য সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতি ও নানা হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে এনইআইআর–এর ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা এবং কিছু প্রতিষ্ঠানের প্রভাবশালী অবস্থান বাজারে ‘সিন্ডিকেট’ তৈরি করেছে বলে অভিযোগ তাদের।

দাবি আদায়ে আজ সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ঢাকায় সমবেত হতে শুরু করেছেন। বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন মোবাইল বিজনেস কমিউনিটির প্রতিনিধিরা।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর নিবন্ধন প্রক্রিয়ায় বহু হ্যান্ডসেট বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ‘অবৈধ’ হিসেবে দেখানো হয়। ফলে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করতে পারছেন না, গ্রাহকরাও ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতি সমাধানে এনইআইআর ব্যবস্থার স্বচ্ছতা, আমদানিকারকদের সমান সুযোগ এবং বাজারে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মোবাইল বিজনেস কমিউনিটির নেতারা জানান, তাদের দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত দোকান খোলা হবে না। এতে দেশের যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তি সংশ্লিষ্ট খাতের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ব্যবসায়ী ও ভোক্তারা আশঙ্কা করছেন।

এ বিষয়ে বিটিআরসি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য জানায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দাবিগুলো পর্যালোচনায় কমিশন অভ্যন্তরীণ আলোচনা করছে।

দোকান বন্ধের এই কর্মসূচি কতদিন চলবে, তা নির্ভর করছে সরকারের সঙ্গে আলোচনার ফলাফলের ওপর—এমনটাই জানিয়েছেন আন্দোলনরত ব্যবসায়ীরা।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী ও তানোর) আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী...

বাংলাদেশ দলের জন্য বাড়তি নিরাপত্তা ঝুঁকি নেই: আইসিসির মূল্যায়ন

স্পোর্টস ডেস্ক আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা ও বিতর্কের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের সঙ্গে একটি অভ্যন্তরীণ নিরাপত্তা...

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আলোচনা অব্যাহত, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা দেখছে বিসিবি

স্পোর্টস ডেস্ক  ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর অবস্থান এখনো ভিন্নমুখী হলেও, আলোচনা বন্ধ...

জি-মেইল নিরাপত্তা: ডিজিটাল পরিচয় রক্ষা করার নির্দেশিকা

অনলাইন ভার্সন বর্তমান ডিজিটাল যুগে, জি-মেইল কেবল একটি ইমেইল সেবা নয়; এটি আমাদের ডিজিটাল জীবনের কেন্দ্রবিন্দু। ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম, অফিসিয়াল কাজ, ব্যক্তিগত ছবি...