বুধবার, আগস্ট ১২, ২০২৬

অধ্যাদেশ জারি হওয়া মাত্রই এইচএসসির ফল ঘোষণা করা হবে

পাঠক প্রিয়

করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার সরাসরি পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ মাসেই এই মূল্যায়নের ফল ঘোষণা করা হবে। তবে সেটি সম্ভব হচ্ছে না। আইনি বাধ্যবাধকতার কারণে শিগগির অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ফল তৈরি আছে। অধ্যাদেশ জারি হওয়া মাত্রই ফল ঘোষণা করা হবে।

জানুয়ারির প্রথম সপ্তাহে এই অধ্যাদেশ জারি হবে এবং সঙ্গে সঙ্গেই ফল প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি শিক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। গত ৭ অক্টোবর সরকার ঘোষণা দিয়েছিল, করোনার কারণে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে না। জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসির ফল ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে কীভাবে এই মূল্যায়নের কাজ হচ্ছে, তার কিছু ধারণা দেন শিক্ষামন্ত্রী।

মূলত, জেএসসি, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সমন্বয় করেই এই ফল প্রকাশ করা হবে। জেএসসি, এসএসসি ও এইচএসসির বিষয়গুলোকে ‘ম্যাপিং’ করে বিষয়ভিত্তিক ফল প্রকাশ করা হবে। এ ছাড়া বিভাগ ও বোর্ড পরিবর্তন, মানোন্নয়নসহ অন্যান্য বিষয়ে এ বিষয়ে করা পরামর্শক কমিটির সুপারিশে কাজটি হবে। ফল নিয়ে কেউ ক্ষুব্ধ হলে বোর্ডে আবেদন পারবে। তবে শিক্ষামন্ত্রীর আশা, ফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হবে না। তাঁর ভাষ্য, এবার তো সবাই পাস করবেন।

এবার পরীক্ষা না হওয়ায় ফরম পূরণের সময়ে নেওয়া টাকার মধ্যে যে পরিমাণ টাকা ব্যয় হয়নি, সেই টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়া হবে। ফল প্রকাশের পর সে বিষয়ে নির্দেশনা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে। এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন।

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ