বুধবার, জুলাই ২৯, ২০২৬

অধিনায়ক সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান : কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আইএসপিআর জানিয়েছে, ওসিএন্ডএস-এ পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট বিওএফ এবং কমান্ড্যান্ট ওসিএন্ডএস।

সম্মেলনে উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে বক্তৃতায় সেনাবাহিনী প্রধান কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, সেবামূলক ভূমিকা এবং দেশমাতৃকার কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, কোরের সদস্যরা দীর্ঘদিন ধরে দায়িত্বপালনে যে নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন, তা সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছে।

জেনারেল ওয়াকার-উজ-জামান আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের উদ্দেশে আধুনিক, যুগোপযোগী ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত সক্ষমতা আরও বাড়ানোর আহ্বান জানান। একবিংশ শতাব্দীর জটিল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার তাগিদ দিয়ে তিনি বলেন, উচ্চমানের পেশাদারিত্ব, শৃঙ্খলা, একাগ্রতা ও দায়বদ্ধতা বজায় রেখে কোরের সদস্যদের দেশের সেবায় সর্বোচ্চ অবদান রাখতে হবে।

বার্ষিক অধিনায়ক সম্মেলনে কোরের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, লজিস্টিক ব্যবস্থাপনা এবং পেশাগত উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়। সম্মেলন শেষে কোরের সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

মহাবিশ্ব: একটি ভৌত বাস্তবতা—নাকি চেতনার সম্প্রসারণ?

সুফি সাগর সামস্ বাস্তবতা, জ্ঞান ও মানবচেতনা সম্পর্কে এক দার্শনিক প্রতিফলন মহাবিশ্ব—তার গভীরতম অর্থে আসলে কী? এটি কি কেবল পদার্থ, শক্তি, স্থান ও সময়ের এক মহাবিস্তৃত সমাবেশ,...

জনপ্রিয় সংবাদ