বুধবার, আগস্ট ২৬, ২০২৬

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

প্রশাসনের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে মোট ৪০৭ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে পদোন্নতির জন্য নির্বাচিত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা অবিলম্বে তাদের নতুন পদে দায়িত্ব গ্রহণ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পদোন্নতির আদেশে যেসব কর্মস্থলের নাম উল্লেখ রয়েছে, কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল যদি ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকে, সে ক্ষেত্রে তিনি বর্তমান কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নতর তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে sal@mopa.gov.bd ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসনে এই বড় পরিসরের পদোন্নতিকে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় দপ্তরগুলোতে নেতৃত্বের ঘাটতি পূরণ এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ