সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে হাজার রুপিতে, বাংলাদেশে কত ?

পাঠক প্রিয়

জনগণ ১৯৭১ সালে মানুষ হত্যা, মা-বোনের সম্ভ্রম লুণ্ঠন দেখেছে : তারেক রহমান

অনলাইন ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেসব রাজনৈতিক দল নিজেদের ‘নতুনভাবে দেখার’ কথা বলছে, জনগণ তাদের ১৯৭১ সালেই...

পুলিশের বিশেষ অভিযান : শর্টগান, ৫টি বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ১০৮৩ জন

বাসস সারাদেশে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ১,০৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার আসামি...

ডিএমপিতে ১৫ পুলিশ পরিদর্শকের বদলি ও পদায়ন

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ১৫ জন পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার...

পাকিস্তান ও বাংলাদেশের শিক্ষার্থীদের ভর্তিতে বিধিনিষেধ আরোপ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা শিক্ষার্থীদের ভর্তির আবেদন বাতিল বা স্থগিত করেছে। দেশটির অভিবাসন নীতি...

নির্বাচন ছাড়া বিকল্প নেই: কুড়িগ্রামে মান্না

কুড়িগ্রাম প্রতিনিধি নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “বাংলাদেশে ভোটের কোনো বিকল্প নেই। আমরা চাই...

 সসরকারি পর্যায়ে ভারতের সিরাম ইন্সটিটিউট থেকে বাংলাদেশের সরকার পাঁচ ডলার বা চারশো টাকা কিছু বেশি দরে টিকাটি কিনবে। তবে বেসরকারি পর্যায়ে এই টিকাটি কিনতে হবে আট ডলার বা প্রায় সাতশো টাকা করে। গ্রাহক পর্যায়ে দাম আরও কিছুটা বাড়তে পারে।

কিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে সিরাম ইন্সটিটিউট থেকে করোনাভাইরাসের এই টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুর দিকে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে।

বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইন্সটিটিউট।

তাদের কাছ থেকে বাংলাদেশের বেসরকারি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস টিকাটি আমদানি করে সরবরাহ করবে।

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকাটির ভারতের উৎপাদনের দায়িত্ব পেয়েছে সিরাম ইন্সটিটিউট।

সিরাম ইন্সটিটিউটের প্রধান নির্বাহী আদার সি পুনাওয়ালা সোমবার রাতে একটি টেলিভিশন অনুষ্ঠানের সাক্ষাৎকারে প্রথমবারের মতো বলেছেন, তাদের উৎপাদিত কোভিশিল্ড নামের টিকাটির একটি সিঙ্গেল ডোজ খোলা বাজারে এক হাজার রুপিতে (প্রায় ১৪ ডলার) বিক্রি করা হবে।

তবে তিনি জানিয়েছেন, তাদের মোট উৎপাদিত টিকার ৯০ শতাংশই ভারত সরকার কিনে নেবে। ভারত সরকারের কাছে তারা ২৫০ রুপি (চার ডলারের কিছু কম) করে টিকাটি সরবরাহ করবে।

মোট দুইটি ইউনিট মিলে একেকটি সিঙ্গেল ডোজ হয়। জানুয়ারির মধ্যে তারা ১০ কোটি (১০০ মিলিয়ন) ডোজ তৈরি করতে পারবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

তবে সিরাম ইন্সটিটিউটের এই টিকাটির এখনো সরকারি অনুমোদন পাওয়ার বাকী রয়েছে।

টিকা আবিষ্কারের চেষ্টা করছে কয়েকটি প্রতিষ্ঠান

বাংলাদেশের বেক্সিমকোর কর্মকর্তারা জানাচ্ছেন, সব কিছু ঠিক থাকলে ২০২১ সালের জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে সিরাম ইন্সটিটিউট থেকে করোনাভাইরাসের এই টিকাটি বাংলাদেশ পাবে বলে আশা করছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান পরিচালন কর্মকর্তা রাব্বুর রেজা বিবিসি বাংলাকে বলছেন, সিরাম ইন্সটিটিউটের টিকাটির কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। তাদের টিকাটি ভারতের কর্তৃপক্ষের অনুমতি পেতে হবে। তবে সেটা হলেই আমাদের চলবে না, আমাদের এখানে আনতে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এফডিএ-র মতো সংস্থার অনুমোদন পেতে হবে। সব মিলিয়ে সেটা পেতে হয়তো জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে বলে ধারণা করছি।

”সেই হিসাবে আমরা জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে টিকাটি পাবো বলে আশা করছি।”

তিনি জানান, সিরাম ইন্সটিটিউটের সঙ্গে সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ সরকারের জন্য আপাতত ৩ কোটি টিকা কেনা হবে। তবে বেসরকারি খাতের জন্য তারা এক মিলিয়ন বা দশ লক্ষ টিকার চাহিদা জানিয়েছেন। সব টিকাই আনা হবে বেক্সিমোর মাধ্যমেই।

তবে সরকারি টিকা সব একবারে আনবে না। প্রতি মাসে ৫০ লাখ করে টিকা বাংলাদেশে আসবে। পরবর্তীতে বাংলাদেশ আরো টিকা আনার চেষ্টা করবে বলে তিনি জানান।

ভবিষ্যতে বাংলাদেশও টিকাটি তৈরির চেষ্টা করবে বলে তিনি জানান।

বিশ্ব জুড়ে করোনাভাইরাসের বিস্তৃতি বাড়ছে, একইসাথে চলছে এই রোগের টিকা আবিষ্কারের চেষ্টা।

রাব্বুর রেজা বলছেন, সিরাম ইন্সটিটিউটের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে বাংলাদেশ সরকারের জন্য আমদানি করা টিকার প্রতি ডোজের দাম পড়বে পাঁচ ডলার বা ৪২৫ টাকার মতো। সেটা সরকারিভাবে বিতরণ করা হবে।

”তবে তারা যদি ভারতীয় সরকারকে কম দামে দেয়, তাহলে আমাদেরও সেই দামেই দেবে। সেইরকম একটা প্রটেকশন রয়েছে। সেক্ষেত্রে দাম কিছুটা কমতেও পারে।” তিনি বলছেন।

সরকার এক্ষেত্রে বাড়তি কোন দাম নির্ধারণ করবে কিনা, তা এখনো পরিষ্কার নয়।

তবে বেসরকারি খাতের জন্য যে ১০ লক্ষ টিকা আনা হবে, সেটার দাম পড়বে আট ডলার করে। কিন্তু সেখানে পরিবহন খরচ, সরকারি নীতি অনুযায়ী অন্যান্য খরচ মিলিয়ে দাম নির্ধারিত করা হবে। ফলে ক্রেতাদের কাছে কিছুটা বেশি পড়তে পারে।

বাংলাদেশে ১৬ কোটির বেশি মানুষের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন বা টিকা কেনার জন্য বিপুল অঙ্কের অর্থের যোগান এখনও নিশ্চিত হয়নি বলে জানা গেছে। কর্মকর্তারা বলেছেন, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশ অর্থ সহায়তা চেয়েছে।

সরকারের পক্ষ থেকে নিজস্ব অর্থে দেড় হাজার কোটি টাকা নিয়ে ভ্যাকসিন কেনার দৌড়ে থাকার কথা বলা হচ্ছে।

অনেক দেশ বা প্রতিষ্ঠান করোনাভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করছে

বাংলাদেশের কর্মকর্তারা আগেই জানিয়েছেন, করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মী, বয়স্ক ব্যক্তিরা আগে টিকা পাবেন।

পর্যায়ক্রমে অন্য সবাইকে এই টিকা দেয়া হবে। তবে কীভাবে সরকারি টিকার বিতরণ হবে, তার কোন গাইডলাইন এখনো তৈরি করা হয়নি।

তবে বেসরকারি খাতের টিকার বিতরণের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

রাব্বুর রেজা বলছেন, ”বেসরকারি খাতেও যাদের সামনের সাড়িতে কাজ করতে হয়, এই টিকা প্রাপ্তির ক্ষেত্রে তাদের আমরা অগ্রাধিকার দেব। কারণ দেশের অর্থনীতি চালু রাখতে হলে আরো অনেক খাতের কর্মীদেরও টিকাটি পাওয়া দরকার। তাই আমরা বেসরকারি খাতে এরকম সামনের সারিতে থাকা কর্মীদের জন্য টিকা প্রাপ্তি নিশ্চিত করতে বেসরকারিভাবে কিছু টিকা আনছি। ”

সেটা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট করে দেয়া হবে পারে, যেখানে কোভিড-১৯ টেস্টের মতো আগে তালিকাভুক্ত করে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়ার ব্যবস্থা হতে পারে বলে কর্মকর্তারা আভাস দিচ্ছেন।

তবে আপাতত এই টিকা খোলা বাজারে বা ফার্মেসিতে পাওয়া যাবে না বলেই তারা নিশ্চিত করছেন।

সূএ:বিবিসি

 

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশ...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

অর্থনীতির গতি মন্থর: চার খাতেই ধীরগতি, পিএমআই–এ বড় পতন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহ উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক মাসে যে গতি বাড়ে, পরের মাসেই তার গতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স...