বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ছবির ভদ্রমহিলার নাম হেলেন!

পাঠক প্রিয়

সেদিন পুরো আদালত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন হেলেন টলতে টলতে ভেতরে ঢুকলেন।
বয়স ৯১, উচ্চতা পাঁচ ফুটের সামান্য বেশি, কাঁপা হাত—বয়সের ছাপে মুহ্যমান এক দুঃখিনী মুখ।
পরনে হাসপাতালের গাউন ও হাতকড়া। অপরাধীর চেয়ে তাকে বরং বেশি দেখাচ্ছিল পথভোলা এক অশীতিপর বৃদ্ধার মতো।
বিচারক মার্কাস ফাইল উল্টে দেখলেন: গুরুতর চুরির অভিযোগ!
কিন্তু মাথা তুলতেই তাঁর মনে হলো—কিছু যেন ঠিক মিলছে না।
হেলেন ও তাঁর স্বামী জর্জ (৮৮) কাটিয়েছেন দীর্ঘ ৬৫ বছরের সাধারণ এক দাম্পত্য জীবন।
এই ৬৫ বছরে হেলেনের প্রথম অগ্রাধিকার ছিল জর্জের হার্টের ওষুধ—দিনে বারোটি বড়ি, যা তাঁর শ্বাস নিতে সাহায্য করত। কিন্তু এক সপ্তাহ আগে একটি মূল্যপরিশোধ জনিত ভুলের কারণে তাদের স্বাস্থ্যবীমা বাতিল হয়ে যায়। ফার্মেসিতে গিয়ে হেলেন জানতে পারেন—যে ওষুধ আগে ৫০ ডলারে মিলত, এখন তার দাম ৯৪০ ডলার!
খালি হাতে ফিরে এসে তিনদিন ধরে তিনি দেখলেন—জর্জ শ্বাস নিতে পারছেন না।
হেলেন বুঝলেন, সময় আর নেই। কোনো অবস্থাতেই তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারেন না।
মরিয়া হয়ে তিনি আবার ফার্মেসিতে গেলেন। অপেক্ষা করলেন যতক্ষণ না ফার্মাসিস্ট পেছন ঘোরেন…
কাঁপা হাতে ব্যাগে ওষুধ ভরলেন।
কিন্তু দরজায় পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয় সাইরেন বেজে উঠল।
মুহূর্তেই হাতকড়া পড়ে গেল তাঁর দুর্বল কব্জিতে।
আদালতে ভাঙা গলায় তিনি শুধু বললেন—
“আমি চুরি করতে চাইনি, মাননীয় বিচারক… আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম।”
বিচারক মার্কাস তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন।
কঠোর কণ্ঠে নির্দেশ দিলেন—
“ওনার শিকল খুলে দাও, এখনই!”
এরপর বাদীপক্ষের উকিলের দিকে তাকিয়ে বললেন—
“গুরুতর চুরি? এর জন্য?”
হেলেন কেঁদে ফেললেন।
বিচারক দীর্ঘশ্বাস ফেলে এমন কথা বললেন, যা একদিন ইতিহাস হয়ে থাকবে—
“এই নারী অপরাধী নন। তিনি আমাদের সমাজব্যবস্থারই একটি শিকার।”
তিনি হেলেনকে নির্দোষ ঘোষণা করলেন।
সঙ্গেসঙ্গে সমাজসেবা বিভাগকে নির্দেশ দিলেন—
জর্জ যেন সেদিনই পূর্ণ চিকিৎসা পান।
পরে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন—
“আপনি এমন সিদ্ধান্ত নিলেন কেন?”
বিচারক শান্তভাবে বললেন—
“কখনও কখনও ন্যায়বিচার মানে হলো বুঝতে পারা, সমাজব্যবস্থা কোথায় অন্যায়ে পরিণত হয়েছে। এই নারী চোর নন… তিনি একজন স্ত্রী, যিনি ভালোবাসাকে বেছে নিয়েছেন।”
তথ্যসূত্র: ইন্টারনেট
পরিবর্তন ও পরিমার্জিত
Monika Acharjee
World Vision (বিশ্ব দর্শন)

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ