রবিবার, জুন ২৮, ২০২৬

ঢামেকে তরুণীর মরদেহ রেখে পালালেন স্বামী

পাঠক প্রিয়

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

সিঁথি সাহার নতুন গান ‘বসন্তের কোকিল’ দর্শকপ্রিয়, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ

বিনোদন ডেস্ক: চলমান খেলার উন্মাদনার মধ্যেই নতুন রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। ‘বসন্তের কোকিল’...

ডিএমসি প্রতিনিধি 

রাজধানীতে এক তরুণীর মরদেহ রেখে পালিয়ে গেছেন স্বামী পরিচয়ধারী এক ব্যক্তি। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ বছর। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে এক ব্যক্তি তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে একটি ট্রলিতে তুলে জরুরি বিভাগের ভেতরে নেওয়ার সময় নিজেকে তরুণীর স্বামী পরিচয় দিয়ে তিনি জানান, তার একজন পরিচিত আসছেন—তিনি এলে রোগীকে ভেতরে নেওয়া হবে।

ঢামেক জরুরি বিভাগের বেসরকারি ট্রলিম্যান মো. হাসান জানান, ওই ব্যক্তি প্রায় দুই ঘণ্টা ধরে জরুরি বিভাগের বাইরে ট্রলিতেই তরুণীকে রেখে অপেক্ষা করেন। এ সময় বারবার ভেতরে নেওয়ার কথা বললেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি। রাত সোয়া ৮টার দিকে কৌশলে তরুণীর নিথর দেহ ট্রলিতেই রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি।

পরবর্তীতে জরুরি বিভাগের চিকিৎসকেরা তরুণীকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত তরুণীর থুতনিতে কালচে দাগ পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, যে ব্যক্তি তরুণীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি কৌশলে পালিয়ে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তরুণীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ