শুক্রবার, মে ১, ২০২৬

নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, নির্বাচন বানচালের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে : ইসি সানাউল্লাহ

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ইসির জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, যারা নির্বাচন বানচাল করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হবে। ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির মতো চোরাগুপ্তা হামলা প্রতিহতে সর্বোচ্চ সতর্কতা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, নির্বাচন কমিশনের দুটি স্থানে আগুন দেওয়ার চেষ্টার বিষয়টি এবং ‘ডেভিল হান্টে’ আটক ব্যক্তিদের জামিন পাওয়া নিয়েও সভায় আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সংক্ষিপ্ত ব্রিফ

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই: ইসি

  • আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে

  • নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

  • ওসমান হাদিকে লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা

  • নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা ও জামিন ইস্যু নিয়ে আলোচনা

  • রাজনৈতিক দলগুলোকে দোষারোপ এড়িয়ে চলার আহ্বান

আইন-শৃঙ্খলা বাহিনী সক্রিয়, নির্বাচন বানচালের চেষ্টা কঠোর হাতে দমন করা হবেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অ্যাক্টিভলি কাজ করছে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের মহাপরিদর্শক, আনসার ও ভিডিপি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। ওসমান হাদিকে লক্ষ্য করে গুলির মতো চোরাগুপ্তা হামলা প্রতিহত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনে আগুন দেওয়ার চেষ্টা, ‘ডেভিল হান্টে’ আটক ব্যক্তিদের জামিন পাওয়া এবং চোরাগুপ্তা হামলা বড় কোনো পরিকল্পনার অংশ কি না—এসব বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক দোষারোপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ