শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে, হাদি ‘বাঁচাও’ ‘বাঁচাও’ বলে চিৎকার করেন

পাঠক প্রিয়

নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট দল

অনলাইন ডেস্ক ঢাকা: ভারতের আয়োজনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর মধ্যে...

জামায়াত জোটের আসন বন্টন : ১৭৯ জামায়াত প্রার্থী, এনসিপি ৩০

অনলাইন প্রতিবেদক  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য জোটের মধ্যে আসন...

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় দুইজন নিহত

অনলাইন ডেস্ক ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে অন্তত দুইজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ...

পদক উপহার পেয়ে মাচাদোর প্রশংসায় আত্মহারা ট্রাম্প

অনলাইন ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার...

এসবিএসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক সম্প্রতি এসবিএসি ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে একটি সমঝোতা স্মারক...

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শুক্রবার দুপুর ২টা ২৪ মিনিটে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে একদল আতঙ্কিত মানুষ লক্ষ্য করেন, যখন হঠাৎ গুলির শব্দে চারপাশে চাঞ্চল্য ছড়ায়। ওই সময় ব্যাটারিচালিত রিকশা চালানো এক ব্যক্তি ‘বাঁচাও, বাঁচাও’ চিৎকার করতে থাকেন। রিকশাটি থামালে দেখা যায়, তাঁর মাথা ও কান থেকে রক্ত বের হচ্ছে।

আহত ব্যক্তি হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় হাদিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল এ স্থানান্তর করা হয়েছে।

হাদির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তিনি বর্তমানে স্থিতিশীল হলেও গুলিবিদ্ধ অবস্থার কারণে সজাগ চিকিৎসা চলছে। স্থানীয় পুলিশ ঘটনা স্থলে পৌঁছে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।

দুপুরে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় বসে থাকা অবস্থায় হাদিকে যখন গুলি করা হয়, সে সময় ওই রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন সাজ্জাদ খান নামের এক ব্যক্তি। তাঁর সামনেই ওসমান হাদিকে যেভাবে গুলি করা হয়েছে, সেই ঘটনার বর্ণনা তুলে ধরেছেন তিনি।

সাজ্জাদ খান জানান, তিনি ঘটনাস্থলের পাশের একটি ভবনে চাকরি করেন। পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে বাইতুস সালাহ জামে মসজিদে জুমার নামাজ শেষে বেরিয়ে তিনি মসজিদের উল্টো দিকের ‘ডক্টর টাওয়ার’ নামের একটি বহুতল ভবনের সামনের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর পরিচিত ও অপরিচিত অনেকেই ফুটপাতে ছিলেন।

সাজ্জাদ খান বলেন, ওসমান হাদি ফকিরাপুলের দিক থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় চড়ে পশ্চিম দিকে বিজয়নগরে যাচ্ছিলেন। রিকশায় তাঁর পাশের আসনে আরেকজন ছিলেন। একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি ওই অটোরিকশার পিছু নিয়ে তাঁদের অনুসরণ করছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তির গায়ে কালো একটি চাদর ছিল। ওই চাদর দিয়ে তাঁর হাত দুটি ঢাকা ছিল। তাঁদের মোটরসাইকেল অটোরিকশার বরাবর এলে পেছনে বসা ওই ব্যক্তি একটি আগ্নেয়াস্ত্র বের করে খুব কাছ থেকে চলন্ত রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি করেন। মুহূর্তের মধ্যে এ ঘটনা ঘটিয়ে তাঁরা মোটরসাইকেলে করে বিজয়নগরের দিকে চলে যান।

গুলির শব্দে রাস্তায় থাকা লোকজন কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান উল্লেখ করে সাজ্জাদ খান বলেন, এ সময় সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন হাদি ‘বাঁচাও’, ‘বাঁচাও’ বলে চিৎকার করেন। এ পর্যায়ে রিকশাটি থামানো হলে সবাই এসে ভিড় করেন। এ সময় হাদির মাথা ও কান থেকে রক্ত গড়িয়ে রাস্তায় পড়ছিল। রিকশায় তাঁর পাশে থাকা লোকটি হাদিকে ধরে রাখেন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর পুলিশ, র‍্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ডক্টর (ডিআর) টাওয়ারে স্থাপিত সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ নিয়ে হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন।

ওই ফুটেজে দেখা যায়, একটি মোটরসাইকেলের দুই আরোহী পেছন থেকে একটি ব্যাটারিচালিত রিকশাকে অনুসরণ করছেন। রিকশায় দুজন যাত্রী ছিলেন। আর মোটরসাইকেলে ছিলেন দুই ব্যক্তি। তাঁদের দুজনেরই হেলমেট পরা ছিল। মোটরসাইকেল চালানো ব্যক্তিটির পরনে ছিল জিনসের প্যান্ট এবং পেছনের আসনে বসা ব্যক্তির গায়ে চাদর ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটি অটোরিকশার কাছে পৌঁছানোর পর পেছনে বসা ব্যক্তি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান।

বিকেলে বক্স কালভার্ট রোডে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ও উৎসুক মানুষের ভিড় দেখা যায়। ঘটনাস্থলের রাস্তায় ছোপ ছাপ রক্তের দাগ। সিআইডির অপরাধ শনাক্তকরণ দল হলুদ ফিতা দিয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। পাশেই অবস্থান নিয়েছে সেনাবাহিনী।

সিআইডির অপরাধ শনাক্তকরণ দলের পরিদর্শক আবদুর রশীদ উপস্থিত সাংবাদিকদের বলেন, তাঁরা ঘটনাস্থলের তিন জায়গা থেকে রক্তের আলামত সংগ্রহ করেছেন। এখানকার আলামত যাতে নষ্ট না হয়, সে জন্য ঘটনাস্থলটি হলুদ ফিতা দিয়ে ঘিরে রাখা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের মতিঝিল অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবী বলেন, ডক্টর টাওয়ারসহ একাধিক ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা কাজ করছে। কারা কেন ওসমান হাদিকে গুলি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

আইএসএস থেকে চার নভোচারী নিরাপদে ফিরলেন, মিশন আগেভাগে শেষ হলো অসুস্থতার কারণে

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারী বুধবার দিবাগত মধ্যরাতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন গুরুতর...

কলাপাড়া-রাঙ্গাবালীকে উন্নয়নের রোল মডেল গড়ার প্রত্যয় এবিএম মোশাররফ হোসেনের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কলাপাড়া-রাঙ্গাবালীর উন্নয়নযাত্রার সূচনা করেছিল...

সপ্তাহের ব্যবধানে বাড়ল মুরগির দাম, শীতেও চড়া সবজির বাজার

অনলাইন ডেস্ক রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে মুরগির দাম। একই সঙ্গে শীতকাল চললেও আশানুরূপভাবে কমেনি সবজির দাম। হাতেগোনা কয়েকটি সবজির দামে সামান্য ওঠানামা দেখা...

শোকজের জবাব না দিলে বিসিবি পরিচালক পদ হারাতে পারেন নাজমুল ইসলাম

অনলাইন ডেস্ক বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনার জেরে ইতিহাসে প্রথমবারের মতো...

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ১২

অনলাইন ডেস্ক দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ১২ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের...

জনপ্রিয় সংবাদ

আইএসএস থেকে চার নভোচারী নিরাপদে ফিরলেন, মিশন আগেভাগে শেষ হলো অসুস্থতার কারণে

অনলাইন ডেস্ক আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে চারজন নভোচারী বুধবার দিবাগত মধ্যরাতে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। তাদের মধ্যে একজন গুরুতর অসুস্থ হওয়ায় মিশন নির্ধারিত সময়ের...

তৃতীয় বিশ্বযুদ্ধ: নীরব আগ্রাসনের বৈশ্বিক বাস্তবতা

সুফি সাগর সামস্  "অর্থনৈতিক তৃতীয় বিশ্বযুদ্ধ" বলতে কোনো প্রথাগত যুদ্ধ না হলেও, এটি বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংঘাত, অসম উন্নয়ন, নব্য-উপনিবেশবাদ, বাণিজ্য যুদ্ধ, মুদ্রার লড়াই এবং...

সাইবার যুদ্ধ, কোয়ান্টাম অস্ত্র নির্মাণ চীনের!

অনলাইন ডেস্ক ভবিষ্যৎ যুদ্ধের ধরন আগেভাগেই অনুধাবন করে কোয়ান্টাম প্রযুক্তিনির্ভর অস্ত্র উন্নয়নের পথে এগোচ্ছে চীন। দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) জানিয়েছে, কোয়ান্টামভিত্তিক অন্তত...

অবলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীরা দুই বছরের মধ্যে টাকা ফিরে পাবেন: গভর্নর

অনলাইন ডেস্ক  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার অবলুপ্ত ৫ ব্যাংক সংক্রান্ত একটি ব্রিফিংয়ে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা, আমানতকারীদের ভবিষ্যৎ, অডিট কার্যক্রম এবং পরিচালনা...