রবিবার, মে ৩১, ২০২৬

রাজস্ব আয়ের কাঙ্খিত  লক্ষ্য অর্জিত হবে : অর্থমন্ত্রী

পাঠক প্রিয়

কোভিড মহামারীর মধ্যেও চলতি অর্থবছরে কাঙ্খিত পর্যায়ের রাজস্ব আহরণ সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, ‘আমদানি-রফতানিসহ অর্থনীতির সকল সূচক ইতিবাচক থাকলে আমরা করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজস্ব আহরণ করতে পারব। এর জন্য উপজেলা পর্যায়ে অফিস স্থাপন, নতুন কর্মকর্তা নিয়োগ ও রাজস্ব প্রশাসনের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য হলো করযোগ্য সবাইকে করের আওতায় নিয়ে আসা।’
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। চলতি ২০২০-২১ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতেও বিগত ২০১৯-২০ অর্থবছরে এনবিআরের রাজস্ব আয় ভালই হয়েছে। এ সময়ে ২ লাখ ১৮ হাজার কোটি টাকার রাজস্ব এসেছে। তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছর একটি শক্তিশালী বছর ছিল, তখন রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার কোটি টাকা। সুতরাং করোনার মধ্যে আমরা রাজস্ব আহরণে তেমন পিছিয়ে ছিলাম না।
তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে যেভাবে কর আহরণ হওয়া উচিত ছিল, এখনও সেভাবে বা সেই হারে রাজস্ব আহরণ হচ্ছে।
এক প্রশ্নের উত্তরে মুস্তফা কামাল জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো (বিবিএস) গত অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) অর্জনের ৫ দশমিক ২৪ শতাংশের প্রাথমিক যে হিসাব প্রদান করেছে, সেটা তথ্য-উপাত্তের ভিত্তিতে দেয়া হয়েছে। তিনি বলেন, আমরা গত ৫ বছর ধরে অর্থনীতির বিভিন্ন সূচকের বিষয়ে যে হিসাব দিয়ে আসছি, তার সবগুলো সঠিক ছিল। কারণ আমাদের হিসাব তথ্য-উপাত্তের ভিত্তিতে করা হয়। অনুমান নির্ভর নয়।
সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান,আগামী ২৫ আগস্ট ইএফডি মেশিন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এদিন ১০০টি মেশিন স্থাপন করা হবে। অর্থমন্ত্রী এ বিষয়ে বলেন, ইএফডি মেশিন স্থাপনের মাধ্যমে অটোমেশনের যে দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হতে চলেছে।

– বাসস।

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ