বুধবার, জুন ২৪, ২০২৬

মহারাজ আবুল সরকারের ফাঁসি তো হালকা, পাথর ছুঁড়ে হত্যা করলেও কম হবে

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

গ্রুপ পর্বে গোলবন্যা, পরিসংখ্যানে এগিয়ে জার্মানি-স্পেন; উজ্জ্বল মেসি

অনলাইন ডেস্ক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের প্রথম ২৪টি ম্যাচ শেষে গোলবন্যার দেখা মিলেছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোতে মোট ৭৫টি...

শিক্ষার মানোন্নয়নে বাউবিতে কারিকুলাম উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি গাজীপুর, ১৮ জুন: শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নির্ধারণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...
মহারাজ আবুল সরকারের ফাঁসি, এটা তো খুবই হালকা। এই ভণ্ড, ঘোলাজলে মাছ শিকার করা ধর্মান্ধ রাষ্ট্রে সত্য বলার অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছে যে, শুধু ফাঁসি নয়, জনসম্মুখে পাথর ছুঁড়ে হত্যা করলেও কম হবে। কারণ, এখানে অন্ধের দেশে আয়নার দোকানদারকে বাঁচিয়ে রেখে লাভ নেই। যার নিজের মুখ দেখার সাহস নেই, সে-তো আয়নাকেই ভেঙ্গে ফেলার চেষ্টা করবে।
এই দেশ আজ মহারাজদের দেশ নয়, এই দেশ ছিনতাই হয়ে গেছে ধর্মান্ধ গোষ্ঠীর হাতে। যারা ভাবছে দেশের মালিক তারা, আর বাকিরা হলো দাসত্বে আবদ্ধ প্রজা। এখানে চৈতন্যপুরুষদেরও আর জায়গা নেই। কারণ, এই ভূমির বুকে আজ জেগে আছে কেবল অজ্ঞতার দানব, দম্ভের প্রেতাত্মা, আর ভণ্ডদের বিজয় নৃত্য।
আজ চারদিক শুধু মূর্খতার কাদায় ডুবে আছে। সত্য বললেই রক্ত চাই, প্রশ্ন করলেই গলা চাই, আর যুক্তি দেখালেই তোমাকে নাস্তিক-ধর্মদ্রোহী-রাষ্ট্রদ্রোহী সব তকমা গায়ে সাঁটা হয়। এ যেন মধ্যযুগীয় বর্বরতার নতুন সংস্করণ, যেখানে মানুষের মাথার দাম নেই, কিন্তু ভণ্ডামির সম্মান পাহাড় সমান।
সে কারণেই মাননীয় সরকারের প্রতি আমাদের আর্তনাদ, আপনাদের কাছে যদি আমাদের রক্ষা করার বিন্দুমাত্র সদিচ্ছাও না থাকে, যদি আপনারা নীরব থেকে মিথ্যার জয়যাত্রা উপভোগ করেন, তাহলে দয়া করে অভিনয় বন্ধ করুন।
আমাদেরকে একযোগে বিষ খাইয়ে দিন, অথবা সোজা ক্রস ফায়ারের লাইনে দাঁড় করিয়ে দিন। কারণ, প্রতিদিনের লাঞ্ছনা, নির্যাতন, হুমকি-এসবের থেকে আপনার বুলেটই হয়তো বেশি সৎ, বেশি নির্ভেজাল।
আজ যেমন মিথ্যা সত্যকে মাটিতে গুঁড়িয়ে দিচ্ছে, আপনার প্রশাসনও তাদের সামনে হাঁটু গেড়ে পড়ে আছে, বা বলা ভালো-হাঁটু গেড়ে পড়তে বাধ্য করা হয়েছে। কিন্তু ভুলে যাবেন না, সত্যকে কোনওদিন মেরে ফেলা যায় না। যেখানেই তাকে চেপে রাখা হয়, সেখানে সে আগ্নেয়গিরির মত ফেটে ওঠে।
সেদিন খুব দূরে নয়, যেদিন সত্য মাথা তুলে দাঁড়াবে। আর মিথ্যার সব দুর্গ ভেঙে জলাঞ্জলি যাবে। সেদিন আপনাদের প্রশাসন, আপনারা যে আইন, যে ক্ষমতার বড়াই করে ঘুরে বেড়ান, সব ধুলায় মিশে যাবে। কারণ, সত্যের বিরুদ্ধে যুদ্ধ মানেই নিজের কবর নিজেই খোঁড়া।
লেখা -মোহন

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ