সোমবার, জুন ১, ২০২৬

ভোট দিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পাঠক প্রিয়

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর কেন্দ্রে ৭০ বছর বয়সী বাবু মিয়ার মৃত্যু ঘটেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, তবে ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে বাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত বাবু মিয়া স্থানীয় হামেদ আলীর ছেলে এবং পেশায় ভ্যানচালক ছিলেন। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হন তিনি। নিয়মমতো ভোটার স্লিপ সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

কিন্তু ভোট দেয়ার আগেই হঠাৎ তীব্র শারীরিক অসুস্থতা অনুভব করেন এবং একপর্যায়ে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে করলেও, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবু একটু আগেই ভোট দিতে আসছিল। চোখের সামনেই অকালে চলে গেল। ভোটটা আর দেওয়া হলো না।”

মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন। তিনি বলেন, “এতদিন পর এই নির্বাচন অনেকটা ঈদের আনন্দের মতো ছিল। কিন্তু এই মৃত্যুর কারণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে ৫৩ বছর বয়সী আবু সাঈদ সরকারের মৃত্যু হওয়ার খবরও পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দু’জনের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ