বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

বার কাউন্সিল মৌখিক পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের পঞ্চম ব্যাচের ৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রবিবার বিকেলে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮,৫৯৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একাধিক ব্যাচের শিক্ষার্থীরাও এবার সফলতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে, বিভাগের ছয়টি ব্যাচ থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, এ অর্জন তাদের বিভাগের একাডেমিক অগ্রগতির সুস্পষ্ট প্রতিফলন। তারা আশা করছেন, এই সাফল্য ভবিষ্যতে পেশাগত ক্ষেত্রে আরও সুযোগ ও গ্রহণযোগ্যতা তৈরি করবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের এই সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ হিসেবে মূল্যায়ন করেছেন।

 

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ভেলায়াতির সতর্কবার্তা, ‘ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে ওয়াশিংটন’

অনলাইন ডেস্ক ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা ‘কৌশলগত ফাঁদে’ পা দিচ্ছে ওয়াশিংটন। তিনি দাবি করেন, ইরানের...

জনপ্রিয় সংবাদ