রবিবার, জুন ২৮, ২০২৬

নাগরিক প্ল্যাটফর্মের সংস্কার প্রক্রিয়া নিস্তেজ হয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

পাঠক প্রিয়

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে...

রায়পুরে মা ও তিন মেয়ের হত্যা: ‘এটি রাজনৈতিক বা সাম্প্রদায়িক ইস্যু নয়’— এমপি খায়ের ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে হত্যার ঘটনাকে রাজনৈতিক বা সাম্প্রদায়িক রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন লক্ষ্মীপুর-২...

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা ও উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ শুরু হয়েছিল, তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে।

তিনি বলেন, “যে উদ্দীপনা, উত্তেজনা নিয়ে আমরা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছিলাম, সেই উদ্যোগ বা উদ্দীপনা কোথাও যেন ম্রিয়মাণ হয়ে গেল।” দেবপ্রিয় আরও উল্লেখ করেন, নকশা করা যেমন কঠিন, বাস্তবায়ন করা তত সহজ নয়। অতীতে প্রতিযোগিতাহীন রাজনীতির কারণে দেশের অর্থনীতি প্রতিযোগিতাহীন হয়ে উঠেছিল এবং ফলে সাধারণ মানুষ উন্নয়নের পূর্ণ সুবিধা উপভোগ করতে পারেনি।

তিনি ক্রনি ক্যাপিটালিজম বা চামচা পুঁজিবাদ থেকে লুটপাতন্ত্রের দিকে দেশের অগ্রগতি ঠেলে যাওয়ার বিষয়েও সতর্ক করেন। “একপর্যায়ে স্বার্থান্বেষী গোষ্ঠীর উত্থান ঘটে, যা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নীতি প্রণয়নের ক্ষমতা ধীরে ধীরে ক্ষয় করে।”

দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৪ সালের নাগরিক ও ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “সংস্কারের মাধ্যমে কিভাবে সংস্কারবিরোধী চক্র ভাঙা যায় এবং গণপক্ষে অর্থনীতি ও সমাজনীতি পরিচালনা করা যায়—এটাই এখন মূল চ্যালেঞ্জ।”

তিনি সংস্কার প্রক্রিয়ার দুর্বলতার কারণ হিসেবে স্বচ্ছতা ও তথ্য-উপাত্তের ধারাবাহিকতার অভাব, সরকারের অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতি এবং অংশীজনদের সংগঠিত করার পর্যাপ্ত উদ্যোগের অভাবকে দায়ী করেন। দেবপ্রিয় বলেন, “শুধু সংস্কারের নকশা করলেই হবে না। নাগরিকদের সচেতন অংশগ্রহণ ছাড়া সংস্কার অসম্পূর্ণ থেকে যায়। সেই সুযোগে স্বার্থের গোষ্ঠী সংস্কারকে কুক্ষিগত করে দিতে পারে, যা শেষ পর্যন্ত মানুষের পক্ষে যায় না।”

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ

ভারতের জন্য বরাদ্দ মোংলা অর্থনৈতিক অঞ্চল এখন চীনের হাতে, নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ভারতের জন্য পূর্বনির্ধারিত বাগেরহাটের মোংলা অঞ্চলের একটি অর্থনৈতিক অঞ্চলের জমি এবার চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সরকার। মোংলা বন্দরের...

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে...

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ অনুমোদন বিশ্ব ব্যাংকের

অনলাইন ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঝুঁকিতে থাকা পরিবার ও...

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

বাসস রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘ফিনিক্স সামিট ২০২৬’-এ দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করার...