বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

১১২ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় ছিনিয়ে নেন মরগান

পাঠক প্রিয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৯ ফেব্রুয়ারি – সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। সোমবার...

অবৈধ অস্ত্র নেটওয়ার্ক ভাঙার ইঙ্গিত? সুব্রত বাইনের সহযোগী বিপু রিমান্ডে

অনলাইন ডেস্ক  রাজধানীতে অবৈধ অস্ত্র বাণিজ্য ও সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের...

নতুন ধূমকেতু পৃথিবীর দিকে, আকাশপ্রেমীদের উৎসাহ

অনলাইন ডেস্ক  রাতের আকাশে নতুন এক অতিথি দেখা মিলছে—ধূমকেতু সি/২০২৪ ই১, যেটি বিজ্ঞানী ও আকাশপ্রেমীদের মধ্যে উৎসাহের জন্ম দিয়েছে। ধূমকেতুটি...

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ব্যক্তিগত...

জীবদ্দশাতেই বড় অংকের অর্থ পাওয়ার সুযোগ: স্টেজ লাইফ ইন্স্যুরেন্স পরিকল্পনা

অনলাইন ডেস্ক জীবন বিমা নিয়ে সাধারণ মানুষের প্রচলিত ধারণা হলো—বিমার মেয়াদ পূর্ণ হলে অথবা দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে এককালীন অর্থ প্রদান করা...

মাথার ওপর পরিষ্কার আকাশ। ওল্ড ট্রাফোর্ডের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। শুরুতেই আঁচ করা যাচ্ছিল, ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে রান বন্যার। শেষ পর্যন্ত তাই হলো। পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৯৬ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে তাড়া করে ইংল্যান্ড। ৫ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

কাজটা সহজ করে দেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও টম বেন্টন। ব্যাটিং পাওয়ার প্লেতে ওভার প্রতি ১০ এর বেশি করে রান তুলে ভিত গড়ে দেন এই দুই ওপেনার। আগের ম্যাচে ফিফটি করা বেন্টন নয়, এবার বেয়ারস্টোর ঝড় দেখে পাকিস্তান। মাত্র ২৪ বলে ৪৪ রান যোগ করে ব্যাটিং পাওয়ারপ্লের ঠিক পরের ওভারেই আউট হন। শাদাব খানের স্পিনে আউট হওয়ায় ৬৬ রানের ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। দুশ্চিন্তার ভাঁজ পড়ে বেয়ারস্টোর পর বেন্টনের আউটে।

তবে অভিজ্ঞ অধিনায়ক এউইন মরগান বিপদ সামাল দেন। ডেভিড মালানকে নিয়ে ১১২ রানের জুটি গড়ে পাকিস্তানের জয় ছিনিয়ে নেন মরগান। মাত্র ৩৩ বলে ৬৬ রান করেন মরগান। ম্যাচ জয়ের খুব কাছে এসে আউট হন তিনি। সহ অধিনায়ক মঈন আলী ও স্যাম বিলিংস মরগানের মতো ম্যাচ শেষ না করেই আউট হন। শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনে নামা মালান। ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন মালান।
ইংল্যান্ডের ৩ উইকেট নেওয়া শাদাব ছাড়া পাকিস্তানের বোলারদের মধ্যে কেউই প্রভাব ফেলতে পারেননি। ইনিংসের শুরুতে মোহাম্মদ আমির হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে মাঠ ছাড়েন। বাকিরা মরগান-মালানের সামনে দাঁড়াতেই পারেনি।

ইংল্যান্ডের মতো পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুটাও ছিল দারুণ। বাবর আজম ও ফখর জামানকে খুব বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি ইংল্যান্ডের আনকোরা বোলিং লাইন আপ। সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, টম কারেনদের প্রথম ছয় ওভারের বোলিং ছিল এলোমেলো। ওল্ড ট্রাফোর্ডের ব্যাটিং স্বর্গে যেন লাইন-লেংথই খুঁজে পাচ্ছিলেন না তরুণ ইংলিশ বোলাররা।

আর সেই সুযোগটা কাজে লাগিয়েছে বাবর-ফখর জুটি। ওপেনিং জুটিতে ৭২ রান করে এই দুই পাকিস্তানি ওপেনার। আদিল রশিদের লেগ স্পিনে জুটি ভাঙে পাকিস্তানের। উইকেট পড়লেও বাবর দেখিয়ে দেন কেন তিনি টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান। ইনিংসের শুরুতে ৪৪ বলে ৫৬ রানের ইনিংসটি ছিল চোখ আটকে রাখার মতো। তবে রাশিদের স্পিনে মাঝের ওভারে এসে খেই হারাতে হয় বাবরকেও। আউট হওয়ার আগে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫০০ রান পূর্ণ করেন বাবর।দুই ওপেনার আউট হলে রানের গতি কিছুটা থেমে আসে। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের ব্যাটে রান রেটের সমস্যার সমাধান পায় পাকিস্তান। প্রথমে শোয়েব মালিক ও পরে ইফতেখার আহমেদের সঙ্গে জুটি গড়ে পাকিস্তানকে ৪ উইকেট ১৯৫ রানে পৌঁছে দেন হাফিজ। মাত্র ৩৬ বলে ৬৯ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে ২ হাজার রান ছাড়িয়ে যান হাফিজ।

সর্বশেষ সংবাদ

বিএনপির বিজয়ের ব্যাপারে আশাবাদী তারেক রহমান

বিশেষ প্রতিনিধি ঢাকা, ১২ ফেব্রুয়ারি – দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে...

নমুনা ব্যালটসহ ভোট কেন্দ্র থেকে আটক বিএনপি নেতাকে তিন বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভোট কেন্দ্রে নমুনা ব্যালটসহ আটক উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে (৪৮) সংক্ষিপ্ত বিচারিক আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ড ও...

তারেক রহমানের পরিবার ভোট দিয়েছেন ঢাকা-১৭ কেন্দ্রে

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার...

রাজধানীতে ভোটার উপস্থিতি বেড়েছে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – আজ সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ। ২৯৯ আসনে একটানা...

ভোট দিলেন প্রধান উপদেষ্টা, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

অনলাইন ডেস্ক ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর...

জনপ্রিয় সংবাদ

ভোট দিলেনবিএনপি প্রার্থী শেখ রবিউল

নিজস্ব প্রতিবেদক ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটের দিনটি দেশের বিভিন্ন...

ভোটকেন্দ্রে পুলিশের পোশাকে গোপন ক্যামেরা, ড্রোনে নজরদারি—ইসির সতর্কবার্তা

বাসস  আজ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে...

রংপুরে ভোটার উপস্থিতি সন্তোষজনক

নিজস্ব প্রতিবেদক, রংপুর রংপুরে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রংপুর সদর আসনের ১৭৯টি ভোটকেন্দ্রে আজ বুধবার সকাল সাড়ে সাতটা থেকে একযোগে ভোট গ্রহণ কার্যক্রম...

মাতুয়াইলে ভোটগ্রহণে বিলম্বের অভিযোগ, ভোটারদের ব্যাপক উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক ঢাকার ডেমরার মাতুয়াইল এলাকায় হাজী আব্দুল লতিফ ভূঁইয়া কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পরে শুরু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বিএনপি...