শনিবার, মার্চ ৭, ২০২৬

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন: বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু

পাঠক প্রিয়

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ...

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে কি না, সিদ্ধান্ত নেবে সংসদ: ইসি আনোয়ারুল ইসলাম

অনলাইন ডেস্ক নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত...

মধ্যপ্রাচ্যে আগুনের বলয়: যুদ্ধ, প্রতিশোধ ও অনিশ্চিত ভবিষ্যৎ

বিশেষ প্রতিবেদক মধ্যপ্রাচ্য আবারও অগ্নিগর্ভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে ইরান-এর সরাসরি সামরিক সংঘাত এখন আর দুই দেশের সীমায় আবদ্ধ নেই;...

ইরানের চতুর্মুখী হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টা আঘাত; সংঘাত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে

বিডিরিপোর্টস ডেস্ক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের পঞ্চম দিনে ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব,...

পারস্য উপসাগরের ভোর, ইতিহাসের আলো আর ইরানের দীর্ঘ ছায়া

পারস্য উপসাগরে ভোর নামছে ধীরে ধীরে। পূর্ব দিগন্তে আলো ফুটছে, আর সেই আলোর উৎস যেন ইরানের দিক থেকেই উঠে...

বিশেষ প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ। সরকার ও বিরোধী দলের নারী নেত্রীরা ইতিমধ্যেই নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন নিজেদের মনোনয়ন নিশ্চিত করতে।

বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে, দলীয় মূল্যায়ন প্রাধান্য পাবে সেই নেত্রীদের, যারা দুঃসময়ে দলের সঙ্গে ছিলেন। দলের নারী নেতৃত্বের বক্তব্য, দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে যারা যুক্ত, তাদের প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক।

নির্বাচন শেষে আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন বসবে। এই অধিবেশনেই নতুন সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদেরই প্রাধান্য দেওয়া হবে।”

বিএনপি নেত্রী বিলকিস জাহান শিরীন বলেন, “দলের জন্য যারা দীর্ঘ ৪২-৪৩ বছর অবদান রেখেছেন এবং পরবর্তী প্রজন্মও মাঠে ছিলেন, তাদের সম্মান নিশ্চিত করা উচিত।”

নিলুফার চৌধুরী মনি বলেন, “দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, তাদের খুঁজে বের করে প্রাপ্য সম্মান দেওয়া হবে। এখন দুধের মাছির অভাব নেই, কিন্তু সেই কঠিন সময়ে একজনকে খুঁজে পাওয়া দুষ্কর ছিল।”

নেত্রী হেলেন জেরিন খান বলেন, “সংসদ কেবল প্রতিনিধি সভা নয়, এটি আইন প্রণয়ন ও গুরুত্বপূর্ণ বিতর্কের জায়গা। এখানে যোগ্য, সৎ ও দক্ষ নারীদের থাকা প্রয়োজন।”

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির ভাগ হবে ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি এবং এনসিপি ১টি আসন পাবে। সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে এই আসনের নির্বাচন শেষ করতে হবে।

সর্বশেষ সংবাদ

জবিতে সাংবাদিকদের ওপর হামলা: ‘ছাত্রলীগও যে সাহস করেনি, তা প্রকাশ্যে শিবির করেছে’—ছাত্রদল সভাপতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব...

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওয়ান্ডার কেকের ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি দেশীয় ব্র্যান্ড ওয়ান্ডার কেকের উদ্যোগে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন পরিচালিত পাঁচখোলা প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর...

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

বাসস আগামী ৮ মার্চ যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের জন্য দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান...

টি–টোয়েন্টিতে ইতিহাস গড়া অলরাউন্ডাররা: রেটিং পয়েন্টে শীর্ষে যারা

অনলাইন ডেস্ক টি–টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের গুরুত্ব সবসময়ই আলাদা। ব্যাট হাতে রান তোলা ও বল হাতে উইকেট—দুই ক্ষেত্রেই সমান দক্ষতা দেখাতে পারলে তবেই একজন খেলোয়াড় প্রকৃত...

মনস্তত্ত্ববিদ থেকে অভিনেত্রী—বাবার জন্যই অভিনয়ে আসেন যশমা গিল

শোবিজ ডেস্ক পর্দায় যাকে সবসময় হাসিখুশি ও প্রাণবন্ত চরিত্রে দেখা যায়, সেই জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী যশমা গিলের অভিনয়জীবনের শুরুটা ছিল বেশ সংগ্রামের। সম্প্রতি এআরওয়াই ডিজিটালের...

জনপ্রিয় সংবাদ

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী ও দুই বছরের কন্যা সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে...

সুপারহিরোর বেশে সালমান, রাজ ও ডিকের নতুন চমক

শোবিজ ডেস্ক  বলিউড সুপারস্টার Salman Khan আবারও নতুন ধাঁচের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘সিকান্দার’ ও Battle of Galwan-এর পর এবার জনপ্রিয় পরিচালক জুটি Raj...

সরকারি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে রোগী দেখা: চিকিৎসকের লাইসেন্স স্থগিত, নজরদারি বাড়াচ্ছে সরকার

অনলাইন ডেস্ক সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অনিয়মের...

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ভারতে আটকা ওয়েস্ট ইন্ডিজ, অবশেষে মিলল ফেরার ব্যবস্থা

 অনলাইন ডেস্ক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুপার এইট পর্বেই বিদায় নিয়েছে West Indies cricket team। তবে টুর্নামেন্ট শেষ হলেও সঙ্গে সঙ্গে দেশে ফিরতে পারেননি ক্যারিবীয়রা। মধ্যপ্রাচ্যে...