শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

রিজার্ভ কমলো ১৩০ কোটি ডলার

পাঠক প্রিয়

জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৩০ কোটি ডলার কমে ২০.৪৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। জুন মাস শেষে যা ছিল ২১.৭৯ বিলিয়ন ডলার। একই সাথে নিট রিজার্ভ কমে ১৫.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক বিদেশি ঋণ পরিশোধ এবং রিজার্ভ থেকে ডলার বিক্রির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে, যা ব্যবহারযোগ্য রিজার্ভকে আরও কমিয়ে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে বৃহস্পতিবার জুলাই মাসের রিজার্ভের এই তথ্য প্রকাশ করা হয়েছে। জুন মাসের পর এই তথ্য প্রকাশ করা হলো, যদিও এর আগে প্রতি সপ্তাহের রিজার্ভের তথ্য প্রকাশ করা হতো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার, যা আগের মাস জুনে ছিল ২৫৪ কোটি ডলার। অর্থাৎ, আগের মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে ৬৪ কোটি ডলার বা প্রায় ৩৪ শতাংশ। আগের বছরের একই মাসে রেমিট্যান্স ছিল ১৯৭ কোটি ডলার, সে হিসেবে কমেছে ৭ কোটি ডলার বা ৩.৫৫ শতাংশ।

মে পর্যন্ত রপ্তানি আয় কমেছে ৫.৯০ শতাংশ। এরকম পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে এসেছে।

আইএমএফসহ বিভিন্ন উৎস থেকে গত জুন মাসে বাংলাদেশ ২.০৫ বিলিয়ন ডলার ঋণ পেয়েছিল। এতে করে বিপিএম৬ অনুযায়ী জুন শেষে নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ১৬.৭৭ বিলিয়ন ডলার। জুলাই মাসের শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১.৪২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়।

বিলাস পণ্য আমদানিতে নিরুৎসাহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতেও ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে ডলার সংকট মোকাবিলায় বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১২.৬৯ বিলিয়ন ডলার বিক্রি করেছে, ফলে ব্যবহারযোগ্য রিজার্ভ কমে গেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে করোনা পরবর্তী অর্থনীতিতে বাড়তি চাহিদা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি, বিদেশি ঋণ ও বিনিয়োগ কমে যাওয়া এবং আগের দায় পরিশোধ বেড়েছে। গত ৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক ৩৩.৮৯ বিলিয়ন ডলার বিক্রি করেছে, ফলে ধারাবাহিকভাবে রিজার্ভ কমছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণের সুদ এবং আসল পরিশোধের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। গত অর্থবছরে বিদেশি ঋণের সুদ পরিশোধ ২০২২-২৩ অর্থবছরের চেয়ে ৪৪ শতাংশ বেড়ে ১৩৫ কোটি ডলার হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৯৪ কোটি ডলার। একই সাথে, বিদেশি ঋণের আসল পরিশোধে ব্যয় ১৬ শতাংশ বেড়ে ২০১ কোটি ডলার হয়েছে, যা আগের অর্থবছরে ছিল ১৭৩ কোটি ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে বিদেশি ঋণের আসল বেড়েছে ২৮ কোটি ডলার।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ