বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে : ব্রিগেডিয়ার সানাউল্লাহ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি মনোনয়ন বাণিজ্যের বিষয়ে কোনো অভিযোগ আসে, তাহলে নির্বাচন কমিশন তা অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইসি সানাউল্লাহ বলেন, “রাজনৈতিক দলগুলো প্রায়ই নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। রাষ্ট্রের স্বার্থে তাদের এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। মনোনয়ন বাণিজ্য গোপনে হয়, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঋণখেলাপিদের জন্যও আইন রয়েছে, যা আরপিও সংশোধনের মাধ্যমে প্রয়োগ করা যায়।”

তিনি আরও উল্লেখ করেন, “গত দেড় দশকে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা ও আত্মবিশ্বাসে সবচেয়ে বড় অধঃপতন ঘটেছে। সেটি ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।”

নির্বাচন কমিশনার বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা কমিশনের কাছে পাঠাতে পারেন। এছাড়া সংশোধিত আইনের মাধ্যমে কমিশন স্বপ্রণোদিতভাবে এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এমপি সংসদ সদস্য পদ হারাতে পারেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ