শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান প্রধানমন্ত্রীর

পাঠক প্রিয়

অন্তর্বর্তী সরকারের আরও ৪ সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক অন্তর্বর্তী সরকারের আরও চার সাবেক উপদেষ্টার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ব্যাংক...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের...

বড়দিনে আসছে ‘কিং’: নতুন অবতারে চমক দিতে প্রস্তুত শাহরুখ খান

অনলাইন ডেস্ক সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বলিউড বাদশাহ Shah Rukh Khan অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা King নিয়ে দর্শকদের...

পুলিশ সার্জেন্ট পদে ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ

বাসস স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্যপদে দ্রুত নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান...

মসজিদের তহবিল বিতর্কে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাউরাকান্দি গ্রামে মসজিদের তহবিলের হিসাব ও আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে...

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের কাছে একটি ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত’ রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘জাতিসংঘকে শতবর্ষ ও এর বেশি সময়ে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে, ইউএনজিএ-৭৫- কে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের কাছে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা উচিত।’
সোমবার (বাংলাদেশ সময় আজ সকালে) জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভার্চুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা জাতিসংঘকে দুর্বল করে এমন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন না দেয়ারও আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘আমাদের অবশ্যই জাতিসংঘকে দুর্বল করে এমন কোন ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন দেয়া উচিৎ নয়। আমরা এটা পূর্ববর্তীদের কাছ থেকে পেয়েছি। এজন্য তাদের কাছে আমরা ঋণী এবং ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদেরও জাতিসংঘকে একটি সত্যিকার অর্থে সার্বিকভাবে আন্তর্জাতিক কার্যকরী সংস্থায় পরিণত করতে হবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলতে চাই যে, ‘আমরা এমন অনেক মুহূর্ত প্রত্যক্ষ করেছি, যা আমাদের মানব সভ্যতার নতুন ইতিহাস গড়ে তুলেছে। ইউএনজিএ ৭৫ এ ধরনের আরেকটি মুহূর্ত আমাদের সামনে এনে দিয়েছে।’
চলমান বৈশ্বিক প্রাণঘাতি মহামারী কোভিড-১৯ প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারী আমাদের ২০৩০ এজেন্ডার লক্ষ্য অর্জনকে আরো কঠিন করে দিয়েছে।
শেখ হাসিনা আরো বলেন, ‘চলমান মহামারীসহ বর্তমান সময়ের চ্যালেঞ্জ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এ ধরনের সংকট মোকাবেলার অক্ষমতা প্রকাশ পেয়েছে।
তিনি এ প্রসঙ্গে বলেন, এই মহামারী দেখিয়ে দিয়েছে যে উন্নত ও উন্নয়নশীল উভয় দেশকেই পূর্বের যে কোন সময়ের চেয়ে জাতিসংঘকে এখন বেশি প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অনেক উপকৃত হয়েছে। তাই বাংলাদেশ জাতিসংঘের কাছে ঋণী।
শান্তিরক্ষী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সহায়তা করার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এখন আমাদের দেশের সবচেয়ে বেশি সৈন্য ও পুলিশ সদস্য রয়েছে।
তিনি উল্লেখ করেন যে বিশ্বের সংঘাত প্রবণ দেশগুলোর শান্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের ১৫০ শান্তিরক্ষী সদস্য তাদের জীবন উৎসর্গ করেছেন।
জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সাথে একই সময়ে হওয়ায় বাংলাদেশে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করছে।
তিনি আরো বলেন, ‘১৯৭৪ সালে জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বলেছিলেন যে, জাতিসংঘ ভবিষ্যতে মানুষের আশা-আকাংখার প্রতিফলন ঘটাবে। এটা জাতিসংঘ ও বহুপাক্ষিকতার উপর বাংলাদেশের আস্থা ও বিশ্বাসের প্রমাণ।’
তিনি আরো বলেন, ‘অক্লান্ত প্রচেষ্টা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য আমি জাতিসংঘের সকল কর্মকর্তা ও সংস্থাগুলোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সোমবার ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, ‘২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অন্যান্য বিশ্ব নেতাদের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পূর্বে ধারণকৃত ভাষণ দেবেন। প্রতিবছরের মতো এবারও তিনি বাংলায় বক্তৃতা দেবেন।’
কোভিড-১৯ মহামারীর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন।
এবারের ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য হল ‘আমরা ভবিষ্যত চাই, আমাদের জাতিসংঘের প্রয়োজন : বহুপাক্ষিকতার প্রতি আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করতে।’

সর্বশেষ সংবাদ

বিশ্ব সার্বভৌমত্ব মতবাদ – সুফি সাগর সামস

মানবসভ্যতা আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক শক্তির বিস্তার পৃথিবীকে যেমন উন্নয়নের উচ্চতায় পৌঁছে দিয়েছে,...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...

ঢাকা শহরে ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে মসৃণ অভিযান: ১,২২৮টি মামলা

অনলাইন ডেস্ক রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ পরিচালিত বিশেষ অভিযান ফলশ্রুতিতে ১,২২৮টি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের...

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

জনপ্রিয় সংবাদ

মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকা থেকে...

উপরের আকাশ এখন ‘স্যাটেলাইটের চিতাঘর’: বিজ্ঞানীদের সতর্কতা

অনলাইন ডেস্ক বিশ্বের আকাশে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লো আর্থ অরবিটে থাকা হাজার হাজার স্যাটেলাইটের আয়ু শেষ হলে এদের ইচ্ছে করেই বায়ুমণ্ডলে...

স্বাধীন গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পথনকশা তৈরির কাজ চলছে: তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম  স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিক...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের ইফতার আয়োজন

অনলাইন ডেস্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে বড় পরিসরের ইফতার অনুষ্ঠান। চবি শাখা ছাত্রদলের উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ...