বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

বেরোবিতে নতুন তিনটি  ল্যাব উদ্বোধন

পাঠক প্রিয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর ইংরেজি বিভাগে একটি এবং রসায়ন বিভাগে দুইটি অত্যাধুনিক ল্যাব উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২০) সকালে ইংরেজি বিভাগের ল্যাংগুয়েজ ল্যাব এবং রসায়ন বিভাগের অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবের উদ্বোধন করেন বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। কবি হেয়াত মামুদ ভবনের ইংরেজি বিভাগে নতুন ¯’াপিত অত্যাধুনিক সুবিধা সম্বলিত ল্যাংগুয়েজ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে এই ল্যাব। তিনি বলেন, বেরোবিকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ জানান, ইংরেজি ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশ^বিদ্যালয় পরিবারের সকলেই অত্যাধুনিক ল্যাংগুয়েজ ল্যাবে অংশগ্রহনের সুযোগ পাবেন। এসময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের প্রশাসক প্রফেসর ড. নাজমুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহ্সীনা আহ্সান, সহকারী অধ্যাপক মোঃ আলী রায়হান সরকার, আসিফ আল মতিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিক, ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মুশরিফুর জিলানী, ইমরানা বারী, পিএস টু ভিসি ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আমিনুর রহমানসহ অন্যান্য বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর একাডেমিক ভবন-৪ এ রসায়ন বিভাগে অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবের উদ্বোধন করেন বেরোবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য শুধু তত্ত¡ীয় জ্ঞান নয় এটির বাস্তবিক প্রয়োগের জন্য ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা খুবই প্রয়োজন। রসায়ন বিভাগের এই দুই ল্যাব প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীরা হাতে কলমে শেখার সুযোগ পাবে এবং এর মাধ্যমে তারা আরো উপকৃত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। অর্গানিক কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব ও ফিজিক্যাল কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাব উদ্বোধনের সময় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান তানিয়া তোফাজ, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, প্রভাষক ড. মোঃ জাকির হোসেন, মোস্তফা কাইয়ুম শারাফাত, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জোয়ার্দার জাফর সাদিকসহ অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ