বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬

বিপিএল শুরুর আগেই বিতর্কে চট্টগ্রাম: মালিকানা ছাড়ল ফ্র্যাঞ্চাইজি, দায়িত্ব নিল বিসিবি

পাঠক প্রিয়

নির্বাচন সামনে রেখে তারেক রহমানের ব্যস্ত কূটনীতি ও মাঠপর্যায়ের প্রস্তুতি

ইসতিয়াক মাহমুদ মানিক বিএনপির চেয়ারম্যান ঘোষণা ও উত্তরাঞ্চল সফর ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভিসা...

যুক্তরাজ্যে বিক্ষোভের অধিকার সংকুচিত হচ্ছে: হিউম্যান রাইটস ওয়াচ

অনলাইন ডেস্ক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সতর্ক করে বলেছে, যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে বিক্ষোভের অধিকার ‘কঠোরভাবে সীমিত’ করা হয়েছে এবং শান্তিপূর্ণ...

ইরানে হামলা না করার পরামর্শ ট্রাম্পকে, কূটনীতির পথ খোলা রাখতে চায় হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে সামরিক হামলা না করে আপাতত কূটনৈতিক পথ খোলা রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের...

ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরান, সতর্ক অর্থনীতিবিদ জেফ্রি স্যাকস

অনলাইন ডেস্ক খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাকস আশঙ্কা প্রকাশ করেছেন, ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্র ইরানের দিকে সামরিক আগ্রহ দেখাতে...

অনলাইন ডেস্ক

আজ মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর দ্বাদশ আসর। তবে উদ্বোধনের আগেই ফের বিতর্ক ও অপেশাদারিত্বের ছায়া পড়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে। অতীতের মতো এবারও মাঠে বল গড়ানোর আগেই প্রশ্নের মুখে পড়েছে বিপিএলের ব্যবস্থাপনা ও প্রস্তুতি।

দেশজুড়ে মাঝারি শৈত্যপ্রবাহে যখন কাঁপছে জনজীবন, তখন বিপিএলের উত্তাপ ছড়িয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকায়। বিপিএলের আগের ১১ আসরেও দেখা যায়নি এমন একাধিক অপ্রীতিকর ঘটনা টুর্নামেন্ট শুরুর আগেই সামনে এসেছে।

এবারের আসরকে ‘পরিচ্ছন্ন ও পেশাদার’ করতে বিসিবি কঠোর অবস্থান নেওয়ার কথা জানালেও বাস্তবতায় সেই প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। বোর্ড আগেই ঘোষণা দিয়েছিল—১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ছাড়া কাউকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে না এবং যারা দল নেবে, তাদের থাকতে হবে অন্তত পাঁচ আসরের অঙ্গীকারে। এমনকি ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে বিসিবির পাশাপাশি গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথাও জানানো হয়েছিল।

তবে বাস্তবে গিয়ে দেখা যায়, এই কঠোর শর্ত পূরণ করেই দল পরিচালনা করা কষ্টসাধ্য হয়ে উঠেছে একাধিক ফ্র্যাঞ্চাইজির জন্য। বিশেষ করে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে গেল কয়েক দিন ধরেই চলছিল আলোচনা-সমালোচনা। নিলাম থেকে নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছিল—নির্ধারিত অর্থ আদৌ পাবেন কি না তিনি।

এই অনিশ্চয়তার প্রভাব পড়ে বিদেশি খেলোয়াড় সংগ্রহেও। শেষ পর্যন্ত কোনো বিদেশি খেলোয়াড়ই চট্টগ্রামের ক্যাম্পে যোগ দেননি। অবশেষে আর্থিক সংকটের কথা স্বীকার করে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে ফ্র্যাঞ্চাইজির মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নেয় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড।

গতকাল সকালে বিসিবিকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, আর্থিক অচলাবস্থার কারণে তারা আর ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করতে পারছেন না। এই খবর প্রকাশ্যে আসতেই দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয় তীব্র সমালোচনা।

টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা করতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিজেদের হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালিকানা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দলটির কোচিং প্যানেলে বড় রদবদল আনা হয়। নতুন করে চট্টগ্রামের হেড কোচ হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান বাবু। টিম ডিরেক্টরের দায়িত্বে আনা হয়েছে সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সুমনকে এবং টিম ম্যানেজার করা হয়েছে নাফিস ইকবালকে।

সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জাস্টিন মাইলস ক্যাম্প এবং মেন্টর ও ব্যাটিং কোচ তুষার ইমরানের অধ্যায় শেষ হয়ে যায় টুর্নামেন্ট শুরুর আগেই। নতুন কোচিং সেটআপে তাদের রাখা হচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিবি।

চট্টগ্রামের মালিকানা পরিবর্তন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিসিবি গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু। টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক অপ্রীতিকর ঘটনায় চাপের কথা স্বীকার করে তিনি বলেন,
“তারা আর্থিকভাবে খুব বেকায়দায় ছিল। কোনো স্পন্সর জোগাড় করতে পারেনি। গত এক মাস ধরে নানা গুজব, ইন্টিগ্রিটি নিয়ে আলোচনা—সব মিলিয়ে তারা এই বোঝা নিতে পারেনি। সমমিলিয়ে আমরা প্রচণ্ড চাপে আছি।”

এর আগে বিপিএলকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিলেও এবার ভিন্ন সুরে কথা বলেন মিঠু। তিনি বলেন,
“আমি আগেও বলেছি, অল্প সময়ে এত বড় টুর্নামেন্ট আয়োজন করা সহজ নয়। আমাদের সবকিছু নতুন করে করতে হয়েছে। দুই মাসে এত কিছু করা সত্যিই কঠিন।”

যদিও প্রশাসনিক অস্থিরতায় সমালোচনার ঝড় উঠেছে, তবু স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চট্টগ্রামের খেলোয়াড়রা। বিসিবি সরাসরি দল পরিচালনার দায়িত্ব নেওয়ায় পারিশ্রমিক পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটবে বলে আশাবাদী নাঈম শেখ, শরিফুল ইসলাম ও শেখ মাহাদী হাসানরা।

খেলোয়াড়দের মুখে হাসি ফুটলেও টুর্নামেন্ট শুরুর আগেই কোচিং প্যানেলে এমন ভাঙাগড়া আবারও প্রশ্ন তুলছে—আসলেই কি বিপিএল তার কাঙ্ক্ষিত পেশাদার রূপে ফিরতে পারবে, নাকি বিতর্কই থেকে যাবে এই লিগের স্থায়ী সঙ্গী

সর্বশেষ সংবাদ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক  স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি...

ভারতের শাক্সগাম অঞ্চল দাবি করল চীন

অনলাইন ডেস্ক ভারতের অরুণাচল প্রদেশের পর এবার কাশ্মীরের শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে চীন। বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পত্তি ক্রোক ও জব্দের আদেশ

অনলাইন ভার্সন ঢাকার একটি আদালত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন।...

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা, আসামি ছিনতাই

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতারকালে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন...

রাষ্ট্রকে নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক কাঠামোয় রূপান্তর করতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য

অনলাইন ডেস্ক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয়...

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খানের উদ্বেগ, বিশ্বকাপের আগে নতুন সতর্কতা

অনলাইন ডেস্ক আগামী ফেব্রুয়ারি-মার্চে মাঠে গড়ানোব্যাপী টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক এক মাস আগে ভারতীয় ভিসা জটিলতার কারণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলী খান নিজেই...

গ্যাস নেই, চুলার বদলে চুলা—চরম ভোগান্তিতে ঢাকাবাসী

ইব্রাহিম খলিল বাদল রাজধানী ঢাকায় তীব্র গ্যাসসংকট এখন কেবল রান্নাঘরের সমস্যা নয়—এটি হয়ে উঠেছে নগর জীবনের সার্বিক সংকট। আবাসিক গ্রাহকদের চাহিদার অর্ধেকও গ্যাস না পাওয়ায়...

তেহরানে বিশাল গণসমাবেশ, মার্কিন-জায়নবাদী অপরাধীদের কঠোর শাস্তি দাবি

অনলাইন ডেস্ক তেহরান, ১২ জানুয়ারি (প্রেস টিভি) – ইরানের রাজধানী তেহরানে সোমবার বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নিয়ে সম্প্রতি দেশজুড়ে সংঘটিত...

ইরানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন

অনলাইন ডেস্ক  ইরানের চলমান অস্থির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। সোমবার এক সংবাদ সম্মেলনে ফরাসি বার্তা সংস্থা এএফপির...