শনিবার, জুলাই ১৮, ২০২৬

বিএনপি পরীক্ষিত দল, উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে : মির্জা ফখরুল

পাঠক প্রিয়

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি একটি পরীক্ষিত দল। উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল তিনটা থেকে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে শুরু হওয়া নির্বাচনি গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে। বিএনপি যখন সরকারে ছিল, তখন মানুষের জন্য কাজ করেছে। আমরা পরীক্ষিত দল।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “সামনের মাসে ১২ ফেব্রুয়ারি নির্বাচন। একটা দল দাঁড়িপাল্লার কথা বলে ভোট চাইতে আসছে। তারা কি কখনো সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি। আমরা সরকারে গিয়ে কাজ করেছি।”

গত ১৫ বছরে ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আপনারা কি কেউ ভোট দিতে পেরেছেন? ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে, কখনো ভোট বাক্স নিয়ে চলে গেছে। এই ছিল গত পনেরো বছর।”

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “এখন একটা সুযোগ এসেছে। হাসিনা আপা ভারতে চলে গেছেন। কিন্তু যারা সমর্থন করতো, তাদের বিপদে ফেলে গেছেন। আমরা বলছি, যারা নিরপরাধ, তাদের কোনো বিপদ হতে দেব না।”

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে একসাথে কাজ করি। আমরা সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই। কিছু লোক হিন্দু-মুসলিম ভাগ করতে চায়, কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই।”

শেষে তিনি অতীত উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।”

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ