শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

বালুবাহী ট্রাকচাপায় নিহতের মরদেহ থেকে বিচ্ছিন্ন পা, এলাকায় চাঞ্চল্য

পাঠক প্রিয়

নাটোর প্রতিনিধি

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) বালুবাহী ট্রাকের ধাক্কায় চারজন নিহত হওয়ার ঘটনায় নতুন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। নিহতদের মধ্যে সেন্টু (নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে) নামের একজনের মরদেহের সঙ্গে অন্য এক ব্যক্তির বিচ্ছিন্ন পা পাওয়া গেছে।

পুলিশের কাছে পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে সেন্টুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাড়িতে মরদেহ গোসলের প্রস্তুতির সময় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ঝন্টু আলী প্যাকেট খুলে অতিরিক্ত একটি বিচ্ছিন্ন পা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি নিহতের পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা পুলিশকে বিষয়টি জানায়। আহত ব্যক্তির পরিবারের সদস্যরাও বিচ্ছিন্ন পা নিতে রওনা হয়েছেন।

দুর্ঘটনায় আরও দুই পা ও এক হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া রায়হান হোসেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার খুঁটিপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুয়াজ্জিন ঝন্টু আলী বলেন, “মরদেহ গোসলের জন্য প্যাকেট খুলতেই অতিরিক্ত একটি বিচ্ছিন্ন পা দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি পরিবারের কাছে জানাই। পরে তারা পুলিশকে অবহিত করেছেন।”

এ ঘটনায় নিহতের বাড়িতে প্রচুর উৎসুক মানুষের ভিড় জমে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং বিচ্ছিন্ন পাটি সংশ্লিষ্ট আহত ব্যক্তির পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ