বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬

দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

পাঠক প্রিয়

ওবামা দম্পতিকে ‘বানর’ বেশে দেখানো ভিডিও সরালেন ট্রাম্প, তীব্র সমালোচনা

অনলাইন ডেস্ক  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি বিতর্কিত ভিডিও সরিয়ে নিয়েছেন, যেখানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা...

সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন কে—দুটি বিকল্প সামনে: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ৫ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর বিষয়ে দুটি বিকল্প সামনে রয়েছে...

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে জনবল নিচ্ছে ঢাকা ব্যাংক পিএলসি

রিস্ক ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ব্যাংক পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী...

নির্বাচনে সহায়ক পরিবেশ রয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দেশে নির্বাচনের জন্য পর্যাপ্ত সহায়ক পরিবেশ রয়েছে এবং আসন্ন নির্বাচনে...

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে মঙ্গলবার সকাল ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ঐতিহাসিক ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৩টা পর্যন্ত।

দীর্ঘ প্রতীক্ষা, একাধিকবার সময় পেছানো এবং নানা জটিলতা কাটিয়ে অবশেষে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

নির্বাচনের জন্য মোট ৩৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং হল সংসদের জন্য একটি আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ১৭৮টি বুথ বসানো হয়েছে। জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকেই নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। শিক্ষার্থীরা লাইন ধরে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শুরুর আগেই সব কেন্দ্রের ব্যালট পেপার, ভোট বাক্স ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, “নির্বাচন ঘিরে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। আশা করছি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে। শিক্ষার্থীরা যেন কোনো শঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”

উল্লেখ্য, সর্বশেষ ১৯৮৭ সালে তৎকালীন জগন্নাথ কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর এটিই প্রথম জকসু নির্বাচন। শিক্ষক ও শিক্ষার্থীরা আশা করছেন, এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের প্রতিনিধিত্ব সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

অসৎ ব্যক্তিকে ভোট দেওয়া কবিরা গুনাহ্ : আল-কুরআন

সুফি সাগর সামস্ ভোট ও ব্যালটের নির্বাচনী পদ্ধতির প্রকৃতিকে সংক্ষিপ্ত করে দেখলে দেখা যায় যে, এর মূল বিষয়বস্তু হলো তিনটি।...

ঢাকা-১৭: বিএনপির সমর্থনে ৫ স্বতন্ত্র প্রার্থী সরে দাঁড়ালেন

অনলাইন ডেস্ক ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ঢাকা-১৭ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় ৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তারা...

রণবীরকে হত্যার হুমকি, বাড়িতে বাড়ানো হলো নিরাপত্তা

অনলাইন ডেস্ক মুম্বাই: হোয়াটসঅ্যাপে ভয়েস নোটের মাধ্যমে বলিউড অভিনেতা রণবীর সিংহকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর মুম্বাই পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিনেতার...

স্বতন্ত্র প্রার্থীর টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

জামালপুর প্রতিনিধি জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ হাজার...

বিশেষ পোশাকে জাল ভোটের শঙ্কা বিএনপি সমর্থিত প্রার্থীর

বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বুধবার বিশেষ পোশাকে জাল ভোট দেওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন,...

জনপ্রিয় সংবাদ

নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (১১ ফেব্রুয়ারি)...

তুলসীপাতার অসাধারণ গুণে কিডনি, সর্দি-কাশি ও হজমশক্তি সুস্থ রাখা সম্ভব বিষয়বস্তু:

অনলাইন ডেস্ক তুলসী, সবুজ গুল্মজাতীয় উদ্ভিদ, স্বাস্থ্য রক্ষায় এক প্রাচীন ও কার্যকরী উপাদান। তুলসীপাতার রস বা চা প্রতিদিন এক গ্লাস পান করলে কিডনিতে পাথর হওয়ার...

রাতে নির্বাচন সংক্রান্ত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সংবাদ সম্মেলনটি বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে এনসিপির...

ভোটের দিনে চার ধাপে ভোটের হার পাঠাতে ইসির নির্দেশ

বাসস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার ধাপে ভোট প্রদানের শতকরা হার সংগ্রহ ও প্রেরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন...