সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

তিস্তার স্রোতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ লালমনিরহাট

পাঠক প্রিয়

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে তিস্তা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বৃষ্টির আনন্দে খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে তারা এ দুর্ঘটনার শিকার হয়।

মৃতরা হলো— সিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪)। তারা লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা রেজাউল হক মাস্টারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে খেলাধুলা শেষে রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তিস্তা নদীর ৪নং স্পার বাঁধ এলাকায় গোসল করতে যায় দুই ভাই। প্রথমে ছোট ভাই স্বচ্ছ নদীতে নামলে প্রবল স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। এ সময় পাড়ে থাকা বড় ভাই সিফাত তাকে বাঁচাতে দ্রুত নদীতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতের তীব্রতায় দুই ভাইই পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন ও জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর নদী থেকে দুই ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও স্রোতের টানে হারিয়ে যায়। তিস্তার ভয়াবহ স্রোত মুহূর্তেই দুটি তাজা প্রাণ কেড়ে নেয়।

রাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ডাবলু অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই ভাইয়ের এমন অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারিয়ে পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে তিস্তাপাড়ের পরিবেশ।

লালমনিরহাট সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই দুই কিশোরের মৃত্যু হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ