রবিবার, জুন ২৮, ২০২৬

টেকনাফে মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, কিশোরী নিহত

পাঠক প্রিয়

রোহিঙ্গা সংকট সমাধানেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানে চীন সহযোগিতা...

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে

অনলাইন ডেস্ক রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে অসুস্থ অবস্থায়...

তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু

লালমনিরহাট ও রংপুর প্রতিনিধি  রংপুর, ২১ জুন: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহিপুর তিস্তা সেতুর রক্ষা বাঁধে ভয়াবহ ধস দেখা দিয়েছে। তিস্তা...

ফিনিক্স সামিট ২০২৬ শুরু: সাইবার নিরাপত্তা ও ডিজিটাল রিজাইলেন্সে নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স...

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকে কেন্দ্র করে দুইটি অস্ত্রধারী গ্রুপের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনায় সুমাইয়া আক্তার (১৭) নামে এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সাগরপথে মানব পাচারের উদ্দেশ্যে রোহিঙ্গাসহ কয়েকজনকে বাহারছড়ার নোয়াখালীপাড়ার পাহাড়ি এলাকায় জিম্মি করে রাখে একটি পাচারকারী চক্র। তাদের উদ্ধারের উদ্দেশ্যে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে আসা ১০–১২ জন অস্ত্রধারী ব্যক্তি ওই পাহাড়ি এলাকায় হামলা চালায়।

এ সময় পাচারকারীরাও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে তীব্র গোলাগুলি চলে। গোলাগুলির একপর্যায়ে পাহাড়সংলগ্ন স্থানীয় বাসিন্দা মো. ছিদ্দিক আহমেদের বসতবাড়িতে একটি গুলি এসে লাগে। এতে তার মেয়ে সুমাইয়া আক্তার বুকে গুলিবিদ্ধ হয়।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরীর বাবা মো. ছিদ্দিক আহমেদ বলেন, “সন্ধ্যার দিকে পাহাড়ের ভেতর থেকে হঠাৎ ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর একটি গুলি এসে আমার মেয়ের বুকে লাগে। সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াছ জানান, পাহাড়ি এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িতদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে। তবে নিরীহ এক কিশোরীর প্রাণ যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, দুই পক্ষের গোলাগুলিতে এক কিশোরী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর নোয়াখালীপাড়া ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ