রবিবার, জুন ২৮, ২০২৬

গ্যাসসংকটে ভোগান্তিতে নগরবাসী, স্বাভাবিক হতে লাগবে আরও কয়েক দিন

পাঠক প্রিয়

ট্রাফিক আইন ভাঙলেই কাটা হবে লাইসেন্সের পয়েন্ট, কঠোর হচ্ছে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের দোষসূচক (ডিমেরিট) পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে...

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা, তহবিলে জমা ১১৪ কোটি

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার রেকর্ড পরিমাণ ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া...

সালাহর চোটে শঙ্কা, নকআউটে ওঠা মিশরের সামনে বড় দুশ্চিন্তা

অনলাইন ডেস্ক নকআউট পর্বে জায়গা নিশ্চিত করলেও ইনজুরি শঙ্কায় পড়েছে মিশর জাতীয় ফুটবল দল। ফিফা বিশ্বকাপ-এ নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়, চীনের সঙ্গে ৮ সমঝোতা ও ৩ চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের...

নিজস্ব প্রতিবেদক

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় গতকাল দিনব্যাপী চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

গ্যাস সরবরাহকারী সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল শুধু তিতাসের আওতাভুক্ত এলাকাতেই প্রায় ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি ছিল। এর ফলে রাজধানীর অধিকাংশ বাসাবাড়ির চুলায় গ্যাসের চাপ ছিল না। কোথাও কোথাও পুরোনো লাইনে সামান্য গ্যাসের চাপ থাকলেও তা দিয়ে স্বাভাবিক রান্নার কাজ করা সম্ভব হয়নি।

গ্যাস সংকটের কারণে অনেক পরিবার বিকল্প উপায়ে রান্না করতে বাধ্য হন। কেউ ইলেকট্রিক চুলা, কেউ রাইস কুকার কিংবা মাটির চুলা ব্যবহার করেন। অনেকেই খাবারের জন্য রেস্টুরেন্ট কিংবা ফুড ডেলিভারি অ্যাপের ওপর নির্ভর করেন। মিরপুরের এক বাসিন্দা জানান, সকালে গ্যাস না থাকায় সন্তানদের জন্য টিফিন তৈরি করতে পারেননি, পরে বাইরে থেকে খাবার কিনে দিতে হয়েছে।

শুধু আবাসিক গ্রাহকরাই নয়, গ্যাসসংকটে ভোগান্তি বেড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। পর্যাপ্ত চাপ না থাকায় রাজধানীর বেশির ভাগ স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক চালক একাধিক স্টেশনে ঘুরেও গ্যাস পাননি। ফলে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাও কমে যায়, যা নগরীর পরিবহন ব্যবস্থায় প্রভাব ফেলেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এই সময় গ্যাস সরবরাহ থাকলেও চাপ কম থাকতে পারে। মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পূর্ণ সরবরাহ শুরু হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে গ্রাহকদের অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করলেও তারা প্রায়ই গ্যাসসংকটে ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি বিকল্প জ্বালানির ব্যবহারে তাদের খরচও বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে অবকাঠামো উন্নয়ন ও বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সর্বশেষ সংবাদ

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

বিলিয়নিয়ার ক্লাবে মেসি, সম্পদের লড়াইয়ে এখনও এগিয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। মাঠের লড়াইয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও তারা একে অপরকে টেক্কা দিয়ে...

জনপ্রিয় সংবাদ