শনিবার, মে ১৬, ২০২৬

গাজীপুরে ২শ কৃষি-উদ্যোক্তা নিয়ে সমাবেশ ও প্রশিক্ষণ

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে” - মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

পাঠক প্রিয়

৫০ লাখ মা-বোন পাবেন ফ্যামিলি কার্ড, বাজেটে বাড়ছে বরাদ্দ: প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা প্রতিনিধি চাঁদপুর সফরকালে কুমিল্লার লাকসামে আয়োজিত এক পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির...

এআই ক্যামেরায় বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র, গভীর রাতেও মানা হচ্ছে সিগন্যাল

অনলাইন ডেস্ক ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর...

রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৩২ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও রেমিট্যান্স প্রবাহ। প্রবাসী বাংলাদেশিদের...

দেশে আরও ১২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,৩০৩

অনলাইন ডেস্ক দেশে চলমান হাম প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের...

হরমুজ প্রণালী ইস্যুতে নতুন উত্তেজনা, জাতিসংঘ প্রস্তাব ঘিরে ইরানের কঠোর হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘের একটি প্রস্তাব ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রস্তাবের প্রতিক্রিয়ায়...

“কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল ধরনের প্রণোদনা প্রদান করছে। দেশের তরুণ প্রজন্মের এই সুযোগটি গ্রহণ করা উচিত; কেননা, তারাই হতে পারে কৃষিখাতের পরিবর্তনের প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়ায় বরুন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) তাদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষিখাতে সহায়তামূলক প্রকল্প ‘ভরসার নতুন জানালার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, এবং বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত ২শ কৃষি-উদ্যোক্তার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, ব্যবস্থাপনাগত দক্ষতা, ব্যাংকিং ও কৃষি উদ্যোগের আর্থিক দিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার পাশাপাশি উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি বলেন, “কৃষকেরা যেমন আমাদের অনুপ্রেরণার একটি বড় উৎস, ঠিক তেমনই আমাদের তরুণরাও। অনেক তরুণ উদ্যোক্তা আজকাল কৃষিখাতে আগ্রহী হচ্ছেন এবং অর্থনীতিতে অবদান রাখছেন। তা দেখে সত্যিই খুব ভালো লাগছে। তবে, তাদের সঠিক নির্দেশনা দরকার। ইউসিবির এই উদ্যোগ তরুণদের এ বিষয়ে আলোকিত করবে এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।”

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস বলেন, “আমাদের এই বিশেষ সিএসআর প্রকল্প দেশের কৃষি উদ্যোক্তাদের মনে আস্থার নতুন জানালা খুলে দেবে। এ উদ্যোগ কৃষি ও কৃষকদের পাশে দাঁড়াতে এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।”

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান বলেন, “খাদ্য নিরাপত্তা অর্জনে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের কৃষক ও কৃষি উদ্যোক্তাদের কাছে তথ্য ও জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই লক্ষ্যে, দেশজুড়ে সকল উদ্যোক্তাদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়নে সিএসআর প্রকল্প ‘ভরসার নতুন জানালা’ নিয়ে কাজ করছে ইউসিবি।”

উল্লেখ্য, দেশে এই প্রথম কোনো বাণিজ্যিক ব্যাংক কৃষিখাতে এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরাসরি কৃষকদের সহায়তা করছে। এই উদ্যোগের আওতায়, দেশব্যাপী বৃক্ষরোপণ, কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ, বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন, এআই-নির্ভর ‘আরো মাছ (মোরফিশ)’ ডিভাইসের মতো কৃষি-সম্পর্কিত স্মার্ট ডিভাইস বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি, এই প্রকল্পের আওতায় চর ও লবণাক্ততাপ্রবণ এলাকায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নত করতে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি বিকাশের মাধ্যমে ক্লাইমেট-স্মার্ট কৃষি বিপণন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে গবেষণা পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ মে)...

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার...

সিলেটে ইতিহাস গড়লেন মোহাম্মদ আব্বাস, বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ

অনলাইন ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার Mohammad Abbas। বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করে পাকিস্তানের কিংবদন্তি...

আবুল খায়ের গ্রুপের ‘এম-রাইজ হিরো’ সম্মাননা পেলেন ছয় ব্যতিক্রমী মানুষ

অনলাইন ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাওয়া ছয়জন ব্যতিক্রমী মানুষকে ‘এম-রাইজ হিরো’ সম্মাননায় ভূষিত করেছে। বৃহস্পতিবার...

পরীমণি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা

অনলাইন প্রতিবেদক বিনোদন অঙ্গনে চেহারার সৌন্দর্য ধরে রাখতে প্লাস্টিক সার্জারি ও বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্ট এখন অনেকটাই সাধারণ বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকাই চলচ্চিত্রের...

জনপ্রিয় সংবাদ

এআই ক্যামেরায় বদলাচ্ছে রাজধানীর ট্রাফিক চিত্র, গভীর রাতেও মানা হচ্ছে সিগন্যাল

অনলাইন ডেস্ক ঢাকার সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সিগন্যালে...

সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৫ জনের

অনলাইন ডেস্ক চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ জন হজযাত্রী।...

সিলেটে ইতিহাস গড়লেন মোহাম্মদ আব্বাস, বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ

অনলাইন ডেস্ক বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার Mohammad Abbas। বিদেশের মাটিতে ১০০ টেস্ট উইকেট পূর্ণ করে পাকিস্তানের কিংবদন্তি...

রাষ্ট্র ও সমাজের গুণগত পরিবর্তনে জাতীয় ঐকমত্যে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

বাসস তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায়। আর এই কার্যক্রমের প্রতিটি ধাপে দেশপ্রেমিক মানুষদের...