সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

কক্সবাজারের ১০৭৫ কনস্টেবল বদলি

পাঠক প্রিয়

হাইকোর্টের দেওয়া রায় বহাল, অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে...

অর্থনীতির গতি মন্থর: চার খাতেই ধীরগতি, পিএমআই–এ বড় পতন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহ উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক মাসে যে গতি বাড়ে, পরের মাসেই তার গতি উল্লেখযোগ্যভাবে...

প্রাথমিক শিক্ষার লক্ষ্য সুপ্ত প্রতিভার বিকাশ: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

বাসস কক্সবাজার, ৬ ডিসেম্বর: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রতিটি শিশুর মধ্যেই অসীম সম্ভাবনা লুকিয়ে...

খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আইনে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক গভর্নর

অনলাইন ডেস্ক খেলাপি ঋণ আদায় কার্যক্রম আরও কার্যকর করতে অর্থ ঋণ আইনে পরিবর্তন আনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গভীর নিম্নচাপ

অনলাইন ডেস্ক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (পাঁচ দিন) আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে।...

কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদলের অংশ হিসেবে কর্মকর্তা থেকে কনস্টেবল পর্যন্ত সবাইকে বদলি করা হয়েছে। গতকাল শুক্রবার এক আদেশেই কক্সবাজারের ১ হাজার ৭৫ কনস্টেবলকে বদলি করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর এসপি মাসুদ হোসেনসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। কিছুদিন আগে ৩৪ জন ইন্সপেক্টর এবং এসআই ও এএসআইসহ ২৬৪ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত বদলির আদেশ পাওয়া পুলিশ সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ জন। এর মাধ্যমে পুলিশে বদলির রেকর্ড সৃষ্টি হয়েছে।

পুলিশের ইতিহাসে একযোগে জেলা পুলিশে এত বড় বদলির ঘটনা এই প্রথম। এক সঙ্গে এই বদলির ঘটনাকে অস্বাভাবিক মনে হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আসলে এখানে অস্বাভাবিকের বলে কিছু নেই। স্বাভাবিক নিয়মে পুলিশে বদলি করা হয়েছে।’ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘চাকরির ক্ষেত্রে বদলি হইতেই পারে। স্বাভাবিক নিয়মে বদলি করা হয়েছে। এখানে অস্বাভাবিকের কিছু নেই।’

এদিকে জেলা পুলিশে একযোগে এত সংখ্যক বদলির ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা কথাবার্তা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক ব্যবসায়ীদের যে তালিকা রয়েছে সেখানে পুলিশের কিছু সদস্যের নাম রয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হন। হয়তো এসব কারণে কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানো হয়েছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, জনস্বার্থে বদলি করা হয়েছে। পুলিশের আরেক জন কর্মকর্তা বলেন, ‘আমাদের ঘর আমরা ঢেলে সাজাব। কক্সবাজার পুলিশকে ঢেলে সাজানো হয়েছে।’ তবে যা হোক না কেন, একসঙ্গে এত সংখ্যক পুলিশের বদলির ঘটনা অস্বাভাবিক বলে মনে করছেন অনেকে। এই বদলির মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদক নির্মূল হবে সাধারণ মানুষ মনে করছেন। অন্যদিকে, কক্সবাজার এলাকার মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, শুধু একা পুলিশকে ম্যানেজ করে ইয়াবাসহ মাদক ব্যবসা করা অসম্ভব। এখানে কেউ সাধু না। আইনশৃঙ্খলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তাকে নিয়মিত মাসোহারা দিয়েই তারা মাদক ব্যবসা করে। মাঝেমধ্যে ইয়াবার বড় বড় চালান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি পাতানো খেলা বলে উল্লেখ করে নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাদক ব্যবসায়ী বলেন, লোক দেখানোর জন্য এসব ঘটনা ঘটানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একশ্রেণির কর্মকর্তা তাদের মাদক রেখে চলে যেতে বলেন। আবার ইয়াবার চালানের সঙ্গে মাদক পাচারকারীকে আটক করে রফাদফা করে ছেড়ে দেয়। ঐ ইয়াবা চালানকে দেখানো হয় পরিত্যক্ত।

গত ৩১ জুলাই পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এই হত্যাকাণ্ডে জড়িত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ আট জন গ্রেফতার হন। পরবর্তী সময়ে অভিযুক্ত এপিবিএনের তিন সদস্য ও স্থানীয় তিন জনকে গ্রেফতার করা হয়। তারাও জেলে রয়েছেন। সিনহা হত্যাকাণ্ডের পর জেলা পুলিশের ক্রসফায়ার বাণিজ্য, মাদক ব্যবসার সম্পৃক্ততাসহ নানা অনিয়মের অভিযোগ উঠে আসে গণমাধ্যমে। এর পর থেকে জেলা পুলিশকে ঢেলে সাজানো শুরু হয়।

নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান বুধবার দায়িত্ব গ্রহণ করেন। আগের এসপি মাসুদ হোসেনকে বৃহস্পতিবার বিদায় জানানো হয়। তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে। এছাড়া কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইনকে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলামকে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজওয়ান আহমেদকে গাজীপুর জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্তকে চট্টগ্রাম নবম এপিবিএনের সহকারী পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ট্র্যাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিককে চট্টগ্রাম আরআরএফের সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. মতিউল ইসলামকে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার এবং ডিএসবির সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ হেডকায়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং চট্টগ্রামের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার কাজি শাহবুদ্দিন আহমেদকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ট্র্যাফিক, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে ডিএসবি কক্সবাজারের সহকারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূএ:বাসস

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করতে নতুন করে ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি কর্মকর্তা...

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। হেফাজতে ইসলাম আয়োজিত সমাবেশ...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

অর্থনীতির গতি মন্থর: চার খাতেই ধীরগতি, পিএমআই–এ বড় পতন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহ উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক মাসে যে গতি বাড়ে, পরের মাসেই তার গতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স...