শুক্রবার, জুলাই ১৭, ২০২৬

এনইউবিতে শিক্ষার্থীদের ‘ক্যারিয়ার অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা এবং আধুনিক জ্ঞান অর্জন গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতির জন্য একটি বিশেষ কর্মসূচি আয়োজন করেছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং (পিটুই)’ প্রকল্প এবং ডাটা সল্যুশন ৩৬০ লিমিটেডের সহযোগিতায় ‘ক্যারিয়ার অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’ আয়োজন করে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের চাকরির জন্য প্রস্তুত করা, দক্ষতাভিত্তিক শেখার সুযোগ তৈরি করা এবং আন্তর্জাতিক মানের সনদের সঙ্গে পরিচয় করানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের পিটুই প্রকল্পের লিড কনসালট্যান্ট এসতানুল কবির রাসেল, যিনি শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন সুযোগ এবং দক্ষতার গুরুত্বের ওপর আলোকপাত করেন। ডাটা সল্যুশন ৩৬০ লিমিটেডের এমডি ও সিইও নাজমুস সাকিব বর্তমান চাকরির বাজারে প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতার বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

কর্মসূচিতে ৩০০-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. তামিম হাসান এবং সদস্য সচিব ছিলেন প্রভাষক কানিজ ফাতেমা অনন্যা। বিভাগের শিক্ষকরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থী সংগঠন এনইউবি মার্কেটিং অ্যান্ড এইচআরএম ফোরাম ও ফিনঅ্যাক (এফআইএনএসিসি) সোসাইটি আয়োজন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের বাস্তব জীবনের চা

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ