মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ, নির্বাচনে বাধা নেই

পাঠক প্রিয়

সূর্য থেকে শক্তিশালী চারটি সৌর ফ্লেয়ার: প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাবের আশঙ্কা

অনলাইন ডেস্ক ঢাকা, ৩ ফেব্রুয়ারি: নাসা জানিয়েছে, সম্প্রতি সূর্য থেকে একসঙ্গে চারটি শক্তিশালী সৌর ফ্লেয়ার বা সৌর বিস্ফোরণ (Solar eruption)...

শীতের শেষে ত্বকের যত্নে জলপাই তেল: কেন বাড়ছে জনপ্রিয়তা

লাইফস্টাইল ডেস্ক শীত শেষের দিকে হলেও ত্বকের শুষ্কতা এখনো অনেকের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ত্বকের...

মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়: আবদুল আউয়াল মিন্টু

অনলাইন ডেস্ক ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে মুক্তিযোদ্ধাদের অবদান...

মুক্তিযুদ্ধবিরোধী প্রজন্ম স্বাধীনতা-সার্বভৌমত্বের শত্রু : সুফি সাগর সামস্

বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি যারা অবহেলা করে, তাদের কার্যক্রম সরাসরি জাতির স্বার্থের বিরুদ্ধে। এরা হয়তো তরুণ প্রজন্মের...

অতিরিক্ত সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে আর্সেনাল

অনলাইন ডেস্ক  লন্ডন: এমিরেটস স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে খুব একটা উত্তেজনা না থাকলেও শেষ পর্যন্ত নাটকীয় জয়েই মাঠ ছাড়ল আর্সেনাল। নির্ধারিত...

অনলাইন ডেস্ক

ঢাকা, ২৯ ডিসেম্বর : ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এ আদেশের ফলে বগুড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনগত বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে মান্না সংক্রান্ত হাইকোর্টের পূর্ববর্তী আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়।

এর আগে রাষ্ট্রপক্ষ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়াল-১২ এর দফা (১) ও উপদফা (ঠ) অনুযায়ী যুক্তি তুলে ধরে জানায়, মনোনয়ন দাখিলের আগের দিন পর্যন্ত ঋণখেলাপি থাকায় মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। রোববার এ বিষয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে তাঁর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে পরবর্তী তারিখ নির্ধারণ করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, সে সময় পর্যন্ত মান্না ঋণখেলাপি হিসেবেই বহাল ছিলেন।

শুনানিতে মান্নার পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার আহসানুল করিম ও অ্যাডভোকেট মামুন মাহবুব অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জ্বল হোসাইন।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ঋণ পুনঃতফসিলের আবেদনে নথিপত্রে জালিয়াতির প্রমাণ পাওয়ার অভিযোগে ইসলামী ব্যাংক মাহমুদুর রহমান মান্নার পূর্বে দেওয়া স্যাংশন লেটার বাতিল করে। এর আগে এ সংক্রান্ত তাঁর করা রিট আবেদনও হাইকোর্টে খারিজ হয়ে যায়।

যুগপৎ আন্দোলনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্নার জন্য বিএনপি বগুড়া-২ আসন ছেড়ে দেয়। তিনি দলীয় প্রতীক ‘কেটলি’ নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

এদিকে শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না তাঁর ঋণসংক্রান্ত অবস্থান তুলে ধরে আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ২০০৭–০৮ সালে তিনি নিজ এলাকায় একটি হিমাগার স্থাপনের জন্য ঋণ নেন। তবে ২০১৪ সালে রাজনৈতিক কারণে কারাবন্দি হওয়ার পর তিনি ব্যবসা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর ফলে সুদসহ ওই ঋণের পরিমাণ বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৬ কোটি টাকায়।

মান্না জানান, ঋণসংক্রান্ত জটিলতা নিরসনে আইনি প্রক্রিয়ার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান।

চেম্বার আদালতের সর্বশেষ আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রার্থিতার পথ আইনগতভাবে সুগম হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ক্ষমতায় গেলে সময়মতো পে-স্কেল বাস্তবায়ননের প্রতিশ্রুতি তারেক রহমানের

অনলাইন ডেস্ক ঢাকা, সোমবার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যথাসময়ে নতুন পে-স্কেল...

শামস্ তাব্রিজি ও জালাল উদ্দিন রুমির আত্ম উন্নয়নের শিক্ষা

মাওলানা রুমির নিমন্ত্রণে গুরু শামস তাব্রিজি এলেন এক রাতে। খাওয়াদাওয়া শেষে, রুমির কাছে মদের আবদার করে বসলেন গুরু। রুমি স্তব্ধ! "গুরু, আপনি মদ্যপান করেন?" তাব্রিজির শান্ত...

বেকারত্বের অভিশাপ মুক্ত করতে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

অনলাইন প্রতিবেদক ঢাকা, সোমবার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা-৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) গড়ে তোলা হবে। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

দেশ দুই ভাগে বিভক্ত, একদিকে মদিনার ইসলাম অন্যদিকে মওদূদীবাদী ইসলাম : রফিকুল আলম মজনু

ফেনী প্রতিনিধি ফেনী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রফিকুল আলম মজনু বলেছেন, দেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একদিকে মদিনা ভিত্তিক প্রকৃত ইসলাম, অন্যদিকে মওদূদীবাদী ইসলাম—যা...

তারা ব্যালট ছাপাচ্ছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে, বোরকা কিনছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ...

জনপ্রিয় সংবাদ