সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫

ইন্টার মিলানকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতলো সেভিয়া

পাঠক প্রিয়

নেত্রকোণায় কীটনাশক মুক্ত কৃষি বিষয়ে গ্রাম আলোচনা ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

নেত্রকোণা, ৩ ডিসেম্বর, ২০২৫ : নেত্রকোণার সদর উপজেলায় কীটনাশক মুক্ত কৃষি বিষয়ে গ্রাম আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত...

ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ: গ্রুপ ড্র–তে কার কেমন পথ?

নিজস্ব প্রতিবেদক ২০২৬ সালের গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা পরিণত হতে যাচ্ছে রঙিন এক ফুটবলমঞ্চে। তিন দেশের ১৬টি শহরজুড়ে বসছে...

বিপিএল উদ্বোধনী পর্ব ঢাকায়, সিলেটে না হওয়ার কারণ হোটেল সংকট

অনলাইন ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসরের উদ্বোধনী পর্ব নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ভিন্ন রকম আগ্রহ। ২০১৭ সালের পর...

১৩ জুনের সেই ট্রেন: সৈয়দপুরে জাতিগত নিধনের লোমহর্ষক ইতিহাস

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন ১৯৭১ সালের ১৩ জুন—সৈয়দপুরের ইতিহাসে ভয়াল, রক্তাক্ত, অথচ বহুদিন উপেক্ষিত একটি দিন। দিনের আলো স্বাভাবিকভাবেই উঠেছিল, কিন্তু...

ভারতের রুপি রেকর্ড দরপতনে: এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা

অনলাইন ডেস্ক ভারতের জাতীয় মুদ্রা রুপি চলতি বছর এক অসাধারণ দরপতনের মধ্য দিয়ে এগিয়েছে এবং বর্তমানে এটি এশিয়ার সবচেয়ে দুর্বল...

উত্তেজনাপূর্ণ ফাইনালে ইতালির ইন্টার মিলানকে ৩-২ গোলে পরাজিত করে ষষ্ঠবারের মত ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছেস্প্যানিশ ক্লাব সেভিয়া। এর মাধ্যমে শেষ পর্যন্ত স্পেন ও রিয়াল মাদ্রিদের ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ দেখলেন কোচ জুলেন লোপেতেগুই।
২০১৮ বিশ^কাপের ঠিক আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবার খেসারত হিসেবে স্পেন জাতীয় দলের চাকুরি হারাতে হয়েছিল লোপেতেগুইকে। চার মাস পর রিয়ালও ছেড়ে যেতে হয়। কিন্তু সেভিয়ায় প্রথম মেয়াদেই মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক এই গোলরক্ষক নিজের নামের প্রতি সুবিচার করেছেন। লা লিগায় সেভিয়াকে চতুর্থ স্থান উপহার দেবার পর এই ইউরোপা লিগে জায়ান্ট ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড ও রোমাকে পিছনে ফেলে শিরোপা জয় করলেন।
ম্যাচ শেষে উচ্ছসিত লোপেতেগুই বলেছেন, ‘সৌভাগ্যবশত: আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এমন একটি ক্লাবের দায়িত্ব আমি পেয়েছিলাম যে দলটি সত্যিকার অর্থেই একটি বাস্তবসম্মত দল এবং এই দলের সাথে কাজ করার অনেক সুযোগ আছে।’
অন্যদিকে ইন্টার কোচ এ্যান্টোনিও কন্টে স্বীকার করেছেন ফাইনালে এই পরাজয়ের পর মাত্র এক বছরের মধ্যে তার সাথে মিলানের সম্পর্ক হয়ত শেষ হয়ে যেতে পারে। যদিও সিরি-এ লিগে জুভেন্টাসের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে ইন্টার। ১০ বছরের মধ্যেই এবারই প্রথম ইউরোপীয়ান কোন আসরের ফাইনালে উঠেছিল ইন্টার। কন্টে বলেন, ‘এই মুহূর্তে আমাদের পুরো মৌসুমটা পর্যবেক্ষন করতে হবে। প্রতিটি বিষয় বেশ ঠান্ডা মাথায় চিন্তা করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে হবে, সেখানে আমি থাকি বা না থাকি। এই বছরটা সব সময়ই আমার হৃদয়ে থাকবে। মৌসুমটা বেশ দীর্ঘ ছিল, যেখানে অনেক ঘটনাই ঘটেছে। এটা আমার জন্য সত্যিই অসাধারণ একটি অভিজ্ঞতা।’
ম্যাচের চার মিনিটের মধ্যেই দিয়েগো কার্লোসের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেন রোমেলু লুকাকু। এই ফাউলে কার্লোসকে হলুদ কার্ড দেখানো হয়। স্পট কিক থেকে অনেকটাই আত্মবিশ^াসের সাথে লুকাকু মৌসুমের ৩৪তম গোলে ইন্টারকে এগিয়ে দেন। ইন্টারের হয়ে প্রথম মৌসুমেই তিনি তার আদর্শ রোনাল্ডোর রেকর্ড স্পর্শ করলেন। এরপর নাভাসের ক্রস থেকে ১২ মিনিটেই সমতা ফেরান। ডি জং। ৩৩ মিনিটে এভার বানেগার ফ্রি-কিক থেকে সেভিয়াকে এগিয়ে দেন এই ডাচ তারকা।
ম্যাচ শেষে ডি জং বলেছেন, ‘আমি এই জয় সেভিয়ার ভক্তদের উৎস্বর্গ করলাম। গ্রুপ পর্ব থেকেই আমার মধ্যে একটি অনুভূতি কাজ করেছে এই শিরোপাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এই শিরোপাটা জিততে পারলে তা শুধুমাত্র সেভিয়ার সমর্থকদের জন্যই সম্ভব হবে।’
সেভিয়ার এই লিড মাত্র দুই মিনিট স্থায়ী ছিল। মার্সেলো ব্রোজোভিচের সহায়তায় দিয়েগো গোডিনের বুলেট হেডে ৩৫ মিনিটে সমতা ফেরায় ইন্টার। প্রথম ডিফেন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ফাইনালে প্রথম গোল করার কৃতিত্ব দেখালেন এই উরুগুইয়ান ডিফেন্ডার। যদিও ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে গোল করতে ব্যর্থ হয়েছিলেন গোডিন। দুই ফাইনালে তিনি পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ইন্টার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। এতে করে কার্যত নয় বছরের শিরোপা খরার অপেক্ষা আরো দীর্ঘয়িত হয়েছে। ম্যাচর শেষের ২৫ মিনিট আগে লুকাকু গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন। কিন্তু ইউনাইটেডের বিপক্ষে সেমিফাইনালের জয়ের মতই সেভিয়া গোলরক্ষক বোনো আরো একবার দুর্দান্ত দক্ষতায় দলকে রক্ষা করেন। এতে করেই আগের পাঁচটি ইউরোপা লিগের ফাইনালে জয়ের মতই সেভিয়ার সামনে সৌভাগ্য যেন হঠাৎ করেই উপস্থিত হয়। বানেগার আরো একটি ফ্রি-কিক বক্সের ভিতর ইন্টার ক্লিয়ার করতে ব্যর্থ হলে কার্লোসের জোড়ালো শট ডিফ্লেকটেড হয়ে লুকাকুর আত্মঘাতি গোলে পরিণত হয়। আর এই গোলেই শেষ পর্যন্ত সেভিয়ার জয় নিশ্চিত হয়।
ইন্টার অধিনায়ক সামির হানডানোভিচ বলেছেন, ‘আমরা খুবই হতাশ, কিন্তু এরপরও আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে এভাবেই আমাদের আরো বেশী গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে আশা করছি। এই ম্যাচ থেকেই নতুন করে আবারো আমরা শুরু করতে চাই।

সর্বশেষ সংবাদ

শাপলা চত্বরের হত্যাকান্ড আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ : প্রেস সচিব

অনলাইন ডেস্ক ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরে সংঘটিত সহিংসতা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...

সার্বিক নির্বাচনী প্রস্তুতি: স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা

অনলাইন ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন–সংশ্লিষ্ট সার্বিক প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো....

মার্কিন সহায়তা বন্ধের ইঙ্গিত: জেলেনস্কিকে ‘মুখ ফিরিয়ে নেওয়া’র বার্তা ট্রাম্প জুনিয়রের

অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সহায়তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

জনপ্রিয় সংবাদ

অর্থনীতির গতি মন্থর: চার খাতেই ধীরগতি, পিএমআই–এ বড় পতন

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক গতিপ্রবাহ উত্থান–পতনের মধ্য দিয়ে যাচ্ছে। এক মাসে যে গতি বাড়ে, পরের মাসেই তার গতি উল্লেখযোগ্যভাবে কমে আসে। বাংলাদেশ পারচেজিং ম্যানেজার্স...

রান্নাঘরের গ্যাস লিকেজ—অবহেলায় বাড়ছে আগুনের ঝুঁকি

বিশেষ প্রতিবেদন রাজধানী ঢাকার আবাসিক এলাকাগুলোতে রান্নাঘরের গ্যাসের চুলা ও গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিদুর্ঘটনা এখন এক ভয়ংকর বাস্তবতা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো...

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৮৯ নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও প্রযুক্তিনির্ভর করতে নতুন করে ৪৮৯টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০৭টি কর্মকর্তা...

আসন্ন জাতীয় নির্বাচন : ফলাফল অনিশ্চিত

বিশেষ প্রতিবেদন সাম্প্রতিক BRAC Institute of Governance and Development (BIGD)-এর “Pulse Survey: July 2025” অনুযায়ী, নির্বাচনে কাকে ভোট দেবেন — এই প্রশ্নে প্রায় ৪৮.৫ শতাংশ...