শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

আজ শুরু বিপিএল দ্বাদশ আসর, উদ্বোধনী ম্যাচ সিলেটে

পাঠক প্রিয়

বিডিরিপোর্টস ডেস্ক

আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। দেশের ঘরোয়া টি–টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স।

চলতি আসরে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে মোট ৩৪টি ম্যাচ আয়োজন করা হবে। সিলেট পর্ব শেষ হলে টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে। এরপর সেখান থেকে শেষ পর্বের জন্য ঢাকায় ফিরবে বিপিএল। প্লে-অফ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। আর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি ঢাকায়। প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে, যাতে আবহাওয়া বা অনিবার্য কারণে সূচিতে কোনো বিঘ্ন না ঘটে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। তারকাসমৃদ্ধ স্কোয়াড, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের ব্যাপক আগ্রহকে কেন্দ্র করে জমজমাট আসরের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

দেশের ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বিপিএলের দ্বাদশ আসরের দিকে—কে হবে নতুন চ্যাম্পিয়ন, আর কে তুলবে শিরোপার মুকুট, সেটিই দেখার অপেক্ষা।

বিপিএল ২০২৫–২৬ : ম্যাচ সময়সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২৬ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ৩টা
২৬ ডিসেম্বর ২০২৫ নোয়াখালী এক্সপ্রেস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট সন্ধ্যা ৭:৪৫
২৭ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট বেলা ১টা
২৭ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫ রংপুর রাইডার্স vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা
২৯ ডিসেম্বর ২০২৫ রাজশাহী ওয়ারিয়র্স vs নোয়াখালী এক্সপ্রেস সিলেট সন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫ সিলেট টাইটানস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ১টা
৩০ ডিসেম্বর ২০২৫ ঢাকা ক্যাপিটালস vs রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs ঢাকা ক্যাপিটালস সিলেট বেলা ১টা
১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs রাজশাহী ওয়ারিয়র্স সিলেট সন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs চট্টগ্রাম রয়্যালস সিলেট বেলা ২টা
২ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স সিলেট সন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম বেলা ১টা
৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs রাজশাহী ওয়ারিয়র্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs সিলেট টাইটানস চট্টগ্রাম বেলা ১টা
৬ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬ সিলেট টাইটানস vs রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা
৮ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ২টা
৯ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs সিলেট টাইটানস চট্টগ্রাম সন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬ রংপুর রাইডার্স vs নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম বেলা ১টা
১১ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs রংপুর রাইডার্স চট্টগ্রাম বেলা ১টা
১২ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs ঢাকা ক্যাপিটালস চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs নোয়াখালী এক্সপ্রেস ঢাকা বেলা ১টা
১৫ জানুয়ারি ২০২৬ চট্টগ্রাম রয়্যালস vs সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs রাজশাহী ওয়ারিয়র্স ঢাকা বেলা ২টা
১৬ জানুয়ারি ২০২৬ ঢাকা ক্যাপিটালস vs সিলেট টাইটানস ঢাকা সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬ রাজশাহী ওয়ারিয়র্স vs চট্টগ্রাম রয়্যালস ঢাকা বেলা ১টা
১৭ জানুয়ারি ২০২৬ নোয়াখালী এক্সপ্রেস vs রংপুর রাইডার্স ঢাকা সন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬ এলিমিনেটর ঢাকা বেলা ১টা
১৯ জানুয়ারি ২০২৬ ১ম কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬ ২য় কোয়ালিফায়ার ঢাকা সন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬ ফাইনাল ঢাকা সন্ধ্যা ৭টা

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ