শনিবার, জুলাই ১৮, ২০২৬

লিবিয়ার ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরে একটি গোপন ভূগর্ভস্থ কারাগার থেকে ২০০ জনের বেশি অভিবাসীকে মুক্ত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রবিবার কুফরার দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, উদ্ধারকৃত অভিবাসীদের অমানবিক পরিবেশে আটক রাখা হয়েছিল। প্রায় তিন মিটার গভীর একটি ভূগর্ভস্থ কারাগারের সন্ধান পাওয়া যায়, যা একজন লিবীয় মানবপাচারকারীর নিয়ন্ত্রণে ছিল। অভিযানের পরও ওই পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

একটি সূত্র জানায়, মুক্ত হওয়া কয়েকজন অভিবাসীকে ওই ভূগর্ভস্থ কক্ষে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল। আরেকটি সূত্রের ভাষ্যে, এ অভিযান ‘এই অঞ্চলে উদ্ঘাটিত মানবতার বিরুদ্ধে সংঘটিত সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি’। তিনি বলেন, শহরের ভেতরে পরিচালিত অভিযানে একাধিক অমানবিক ভূগর্ভস্থ আটক কক্ষের সন্ধান পাওয়া গেছে।

নিরাপত্তা সূত্রগুলো আরও জানায়, উদ্ধারকৃত অভিবাসীরা সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন—প্রধানত সোমালিয়া ও ইরিত্রিয়া থেকে। তাঁদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। কুফরা পূর্ব লিবিয়ায় অবস্থিত; রাজধানী ত্রিপোলি থেকে এর দূরত্ব প্রায় এক হাজার ৭০০ কিলোমিটার।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে পৌঁছতে চাওয়া অভিবাসীদের জন্য মরুভূমি ও ভূমধ্যসাগর পেরোনোর এক ঝুঁকিপূর্ণ ট্রানজিট রুটে পরিণত হয়েছে। তেলনির্ভর অর্থনীতি কাজের আশায় দরিদ্র অভিবাসীদের আকৃষ্ট করলেও, দেশের বিস্তীর্ণ এলাকায় দুর্বল নিরাপত্তা পরিস্থিতির কারণে তারা নানা ধরনের নির্যাতনের ঝুঁকিতে পড়ে।

এর আগে গত সপ্তাহে পূর্ব লিবিয়ায় একটি গণকবর থেকে অন্তত ২১ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার লিবিয়ার অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে জানান, গণকবরের ঘটনায় ‘অভিবাসীদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘন’-এর অভিযোগে একজন আসামিকে বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স, আরব নিউজ

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ