শনিবার, মে ৯, ২০২৬

মিষ্টি কুমড়া ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক 

শীতকাল মানেই বাজারে রঙিন, মিষ্টি কুমড়ার উপস্থিতি। স্বাদে মিষ্টি, পুষ্টিতে সমৃদ্ধ এই দেশীয় সবজি শুধু রেসিপি নয়, বরং স্বাস্থ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ উৎসও বটে। ভিটামিন ও খনিজের ভাণ্ডার মিষ্টি কুমড়া সহজলভ্য হওয়ায় শীতকালীন পুষ্টি চাহিদা পূরণে দারুণ সহায়ক।

পুষ্টিগুণে সমৃদ্ধ
যুক্তরাষ্ট্রের এগ্রিকালচার’স ফুড ডেটা সেন্ট্রাল অনুযায়ী, এক কাপ বা ২৪৫ গ্রাম রান্না করা মিষ্টি কুমড়ায় রয়েছে:

  • প্রোটিন: ১.৭৬ গ্রাম

  • আঁশ: ২.৭ গ্রাম

  • ক্যালরি: ৪৯

  • ফ্যাট: ০.১৭ গ্রাম

  • কার্বোহাইড্রেট: ১২ গ্রাম

  • কোলেস্টেরল: নেই

এছাড়া এতে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, রিবোফ্লোবিন, পটাশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, থায়ামিন, ভিটামিন বি৬, ফলিত, প্যানটোথেনিক অ্যাসিড, নিয়াসিন, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাসও প্রচুর পরিমাণে রয়েছে।

স্বাস্থ্য উপকারিতা
১. চোখের জন্য উপকারী: মিষ্টি কুমড়ায় থাকা ভিটামিন এ ও বিটাক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ। ভিটামিন এ-এর ঘাটতি থেকে সৃষ্ট অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

২. ত্বক স্বাস্থ্য: এতে থাকা ৩৩ মিলিগ্রাম বিটাক্যারোটিন এক প্রকার শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ত্বকের ফ্রি রেডিকেল ক্ষতি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ।

৩. হৃদরোগ ও ক্যানসার প্রতিরোধ: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কুমড়া ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। এছাড়া, আর্টারির দেয়ালে চর্বি জমতে বাধা দেয়, যা হৃদরোগের ঝুঁকি কমায়।

৪. রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: ভিটামিন সি সমৃদ্ধ কুমড়া সর্দি-কাশি ও ঠান্ডা লাগা প্রতিরোধে সহায়ক।

৫. রক্তচাপ নিয়ন্ত্রণ: ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম হাইপারটেনশন ও হৃদরোগ দূরে রাখতে সাহায্য করে।

৬. হজমশক্তি বৃদ্ধি: প্রচুর আঁশ থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজমশক্তি বাড়ায়।

মিষ্টি কুমড়া শুধুই স্বাদের জন্য নয়, বরং স্বাস্থ্যকর জীবনধারার জন্যও অপরিহার্য। শীতকালে দৈনন্দিন খাদ্যতালিকায় এটি অন্তর্ভুক্ত করলে চোখ, ত্বক, হৃদরোগ প্রতিরোধ এবং হজমশক্তি বৃদ্ধিসহ নানা স্বাস্থ্য উপকার পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ