সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

ইরানের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ঝুঁকি বৃদ্ধি

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেল বাজারে সরবরাহ ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অন্যতম তেল রফতানিকারক দেশ ইরানের এই অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১.০৬ ডলার বা ১.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৪.৯৩ মার্কিন ডলারে পৌঁছেছে, যা মধ্য নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। একইভাবে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.০২ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ৬০.৫২ ডলার হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান ওপেকের অন্যতম প্রধান তেল রফতানিকারক দেশ হওয়ায় সেখানে চলমান বিক্ষোভ ও নিরাপত্তা সংকট বাজারে সরবরাহ ঝুঁকি তৈরি করছে। ব্রিটিশ ব্যাংক বারক্লেস জানিয়েছে, ইরানের অস্থিরতা প্রতি ব্যারেল তেলের মূল্যে ৩০৪ ডলারের ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ যোগ করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন এবং এমনকি যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করবে তাদের মার্কিন ব্যবসায় ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই হুমকি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ আরও বৃদ্ধি করেছে, কারণ ইরান তার তেলের বড় অংশ চীনসহ বিভিন্ন দেশে রফতানি করে।

অন্যদিকে, ভেনেজুয়েলা থেকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা কিছুটা ইতিবাচক প্রভাব ফেললেও তা বাজারের উদ্বেগ পুরোপুরি প্রশমিত করতে পারেনি। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, ভেনেজুয়েলা থেকে প্রায় ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হবে। তবে রাজনৈতিক ও কারিগরি জটিলতার কারণে এই সরবরাহ বাস্তবে কতটা আগাবে তা অনিশ্চিত।

ইরানের অস্থিরতা এবং মার্কিন হুমকির প্রভাবে, তেলের আন্তর্জাতিক বাজারে এখনও অনিশ্চয়তা বিরাজ করছে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ