শনিবার, জুন ৬, ২০২৬

জ্বালানি তেলের সংকট তীব্র, ভোগান্তিতে চালকরা

পাঠক প্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে চলমান জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ যাত্রীরা। তেল সংগ্রহে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার কারণে প্রতিদিন প্রায় ৫০ হাজার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসন জেলার ৮৫টি ফিলিং স্টেশনে ৮৫ জন ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। সোমবার সকাল থেকে তারা দায়িত্ব পালন শুরু করলেও তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের চিত্রে তেমন পরিবর্তন দেখা যায়নি।

শহরের বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শত শত মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।

হারাগাছ পৌর এলাকার বাসিন্দা রমজান আলী জানান, প্রতিদিনের মতো কর্মস্থলে যেতে সকালে একটি পাম্পে লাইনে দাঁড়ান তিনি। “সকাল ৮টা থেকে দাঁড়িয়ে প্রায় দেড় ঘণ্টা পর তেল পেয়েছি,” বলেন তিনি।

একই অভিজ্ঞতার কথা জানান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আব্দুর রহিম। তিনি বলেন, “দেড় ঘণ্টা অপেক্ষা করেও তেল পাইনি। পরে বাধ্য হয়ে রিকশা ও অটোরিকশায় অফিসের কাজ করতে হয়েছে।”

পাম্প মালিক ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। প্রতিটি চালক যদি গড়ে এক ঘণ্টা সময় ব্যয় করেন, তাহলে প্রতিদিন বিপুল পরিমাণ কর্মঘণ্টা অপচয় হচ্ছে।

জেলা প্রশাসক এনামুল আহসান বলেন, “জ্বালানি বিপণন স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন তেল বিক্রির কার্যক্রম তদারকি করছেন।”

অন্যদিকে, সরবরাহ ঘাটতির বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী। তিনি জানান, “আগে পাম্পগুলো সপ্তাহে দুইবার পেট্রোল ও অকটেন সংগ্রহ করত। এখন প্রতিদিনই চাহিদা আসছে, কিন্তু সেই অনুপাতে সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না।”

বর্তমান পরিস্থিতিতে দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ