শুক্রবার, মে ১, ২০২৬

থানকুনি পাতা: প্রাকৃতিক ওষুধের অমূল্য ভাণ্ডার

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

গ্রামাঞ্চলে শতাব্দীর পুরনো ব্যবহার রয়েছে থানকুনি পাতার। ছোট, গোলাকৃতি এই পাতার মধ্যে লুকিয়ে আছে অসাধারণ ভেষজ গুণ। প্রাচীন আমল থেকেই মানুষ থানকুনি পাতার রস ও পেস্টের মাধ্যমে নানা রোগ নিরাময়ে এর ব্যবহার করে আসছে। আধুনিক গবেষণাও এখন এই প্রাকৃতিক উদ্ভিদটির উপকারিতা স্বীকৃতি দিয়েছে।

থানকুনি পাতার নিয়মিত ব্যবহার শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, থানকুনি পাতা শুধু রোগ প্রতিরোধই করে না, বরং শরীরের ভিতর থেকে টক্সিন দূর করতে এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

থানকুনি পাতার কিছু প্রমাণিত উপকারিতা:

  1. চুল পড়া কমায়: থানকুনি পাতা, তুলসি ও আমলা মিশিয়ে তৈরি পেস্ট চুলে লাগালে সপ্তাহে ২–৩ বার ব্যবহারেও চুল পড়ার হার কমে।

  2. টক্সিন মুক্তি: সকালে থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু খেলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের হয়।

  3. ক্ষত নিরাময়: কেটে গেলে থানকুনি পাতার রস লাগালে দ্রুত আরাম পাওয়া যায়।

  4. হজম ক্ষমতা বৃদ্ধি: পেটে গ্যাস, বদহজম বা অম্বলের সমস্যা কমায়।

  5. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি: স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ কমায়।

  6. আমাশয় ও পেটের সমস্যা কমায়: নিয়মিত খালি পেটে থানকুনি পাতা বা রস খেলে উপকার পাওয়া যায়।

  7. কাশি ও জ্বর কমায়: থানকুনি পাতার রস মিশিয়ে খেলে কাশি এবং সিজনাল জ্বরের প্রভাবে দ্রুত আরাম পাওয়া যায়।

  8. গ্যাস্ট্রিক সমস্যা নিরাময়: থানকুনি পাতার রস, দুধ ও মিশ্রি দিয়ে তৈরি চিকিৎসা গ্যাস্ট্রিকের সমস্যায় উপকারী।

অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি, তিতুরা, টেয়া, মানকি, থানকুনি, আদাগুনগুনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন নামে ডাকা হলেও বর্তমানে ‘থানকুনি’ নামটাই সবার কাছে পরিচিত।

সুতরাং, প্রাকৃতিক ওষুধ হিসেবে থানকুনি পাতা আমাদের শরীরের সুস্থতা ও সৌন্দর্য বজায় রাখতে একটি সহজ ও কার্যকর উপায়।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ