বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে আগুন

পাঠক প্রিয়

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইল-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আব্দুল আজিজের একটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর ওই কার্যালয়ে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

রোববার (২৫ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার বিছালী তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা জানান, রোববার রাতে ভোট চাওয়াকে কেন্দ্র করে ওই এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে ইসলামী আন্দোলনের কর্মীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও সংগঠন দুটির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে রাতেই বিষয়টি মীমাংসা হয়ে যায়।

এরপর গভীর রাতে কে বা কারা ইসলামী আন্দোলনের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এতে কার্যালয়ের চেয়ার-টেবিল, মাইক, হাতপাখার প্রতীকসহ থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে যায় এবং ব্যাপক ভাঙচুরের চিহ্ন পাওয়া যায়। সকালে এসে কার্যালয়ের ভেতরে সবকিছু আগুনে পোড়া ও তছনছ করা অবস্থায় দেখতে পান নেতাকর্মীরা।

ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সেক্রেটারি এস এম নাসির উদ্দিনসহ সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় এস এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনের শুরু থেকেই এই কার্যালয় থেকে আমাদের প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছিল। গত রাতে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে আমাদের বাগ্‌বিতণ্ডা হয়। এর মধ্যেই আমাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সবকিছু পুড়ে গেছে। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

অভিযোগ অস্বীকার করে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা গণমাধ্যমকে বলেন, “গত রাতে বাগ্‌বিতণ্ডা হলেও তা সঙ্গে সঙ্গেই মীমাংসা হয়ে যায়। সবাই সন্তুষ্ট হয়ে কোলাকুলি করে যার যার মতো চলে যায়। তাদের অফিসে আগুনের ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আমরাও চাই, প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক।”

এ বিষয়ে নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

জুনের ভূ-রাজনীতি: বাংলাদেশের সামনে নতুন বাস্তবতার পরীক্ষা

দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ভূ-রাজনীতি আবারও এক অস্থির সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চলমান জুন মাসকে ঘিরে আঞ্চলিক কূটনীতি, সামরিক সমীকরণ,...

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

জনপ্রিয় সংবাদ