শনিবার, জুলাই ১৮, ২০২৬

ট্রাম্পের নেতৃত্বে ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর, শান্তি উদ্যোগে অংশ নিয়েছে ২০ দেশ

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

দাভোস, সুইজারল্যান্ড – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক অনুষ্ঠানে নিজের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ সনদে স্বাক্ষর করেছেন। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বসেছিলেন বাহরাইন ও মরক্কোর শীর্ষ নেতারা।

রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাম্প ছাড়াও আরও ১৯ দেশের নেতা ও শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এই শান্তি সনদে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বুলগেরিয়া, হাঙ্গরি, ইন্দোনেশিয়া, জর্ডান, কাজাখস্তান, কসোভো, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান অন্তর্ভুক্ত।

স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।” এরপর তিনি একটি কলম হাতে নিয়ে সনদে স্বাক্ষর করেন এবং হাসিমুখে নথিগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। তার পর বিশ্বের অন্যান্য নেতারাও ধাপে ধাপে শান্তি সনদে স্বাক্ষর করতে এগিয়ে আসেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, “অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। আর ‘বোর্ড অব পিস’ এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা।”

‘বোর্ড অব পিস’ ঘোষণার মূল উদ্দেশ্য হলো যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠন এবং ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনে কাজ করা। এতে যোগ দেওয়ার জন্য দেশগুলিকে প্রতি স্থায়ী সদস্যপদে ১০০ কোটি ডলার প্রদানের শর্ত রাখা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ ইতিমধ্যে বোর্ডে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

যদিও জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে কেউ এখনও বোর্ড অব পিসে যোগ দেওয়ার সিদ্ধান্ত করেনি। ফ্রান্স সরাসরি যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছে, রাশিয়া প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং যুক্তরাজ্য এই মুহূর্তে যোগ দেবে না। চীন এখনও কোনো মন্তব্য করেনি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ