শুক্রবার, জুন ২৬, ২০২৬

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, স্টেশন মাস্টার সাময়িক বরখাস্ত

পাঠক প্রিয়

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫...

সালাহকে থামানোর পরিকল্পনায় নিউজিল্যান্ড, মিশরের বিপক্ষে কঠিন পরীক্ষার অপেক্ষা

অনলাইন ডেস্ক বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর এবার মিশরের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। সোমবার...

ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে, মে মাসে মিলেছে পুনরুদ্ধারের আভাস

নিজস্ব প্রতিবেদক ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। তবে মে মাসে রফতানিতে...

নওগাঁ প্রতিনিধি

বগুড়ার সান্তাহার জংশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার দুপুর প্রায় ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সান্তাহার জংশনের বাগবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ পর্যন্ত অন্তত ৬২ জন যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় রয়েছেন।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, বর্তমানে ২০ জন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে অন্তত ১০ জনের শরীরের বিভিন্ন অংশে হাড় ভেঙেছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে আরও প্রায় ৪০ জন চলে গেছেন।

তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। ট্রেনের ছাদে থাকা যাত্রীরা নিচে পড়ে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের সংস্কার কাজ চলছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইনের উভয় পাশে লাল পতাকা ও সিগন্যাল দেওয়া ছিল। কিন্তু ট্রেনটি গতি কমায়নি এবং সিগন্যাল উপেক্ষা করেই ঘটনাস্থলে প্রবেশ করে।

সান্তাহার স্টেশনের অধীনস্থ ওয়েম্যান সোহেল দাবি করেন, “সিগন্যাল ও লাল ব্যানার দেওয়া ছিল। এমনকি হাতের সিগন্যালও মানেনি চালক।”

এদিকে দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, ট্রেনচালক পলাতক রয়েছেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত করা হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রেললাইন সচল করার কাজ চলছে।”

উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে এবং লাইন স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ