রবিবার, মে ৩১, ২০২৬

সরকার ই-কমার্সকে সব ধরনের সহযোগিতা করবে : বাণিজ্যমন্ত্রী

পাঠক প্রিয়

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, ই-কমার্সকে সরকার সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাব রোধে ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দিয়ে মানুষকে ঘরে রাখা সম্ভাব হয়েছে। ই-কমার্স পরিচালনায় কোনও সমস্যা দেখা দিলে তা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে।’ বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব এর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী আজ এসব কথা বলেন।

এ সময় ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন, এফবিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছিলেন ই-কমার্স তারই একটি অংশ। ই-কমার্সে যারা কাজ করছেন তারাও জীবনের ঝুঁকি নিয়ে ফ্রন্ট লাইনে থেকে কাজ করছেন।

তিনি বলেন, ‘ই-কমার্স কার্যক্রম চালাতে সৃষ্ট সমস্যা সামাধানে বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। আগেও আমরা ই-কমার্সকে সব ধরনের সহযোগিতা করেছি, আগামীতে সেটা অব্যাহত থাকবে। ই-কমার্সকে আরও এগিয়ে নিয়ে আমরা সবাই মিলে ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবো।’ – বাসস

সর্বশেষ সংবাদ

পশু কুরবানির সঙ্গে সঙ্গে আত্মিক কুরবানি করতে হবে : বিএইচপি

নিজস্ব প্রতিবেদক : ঈদ মুবারক। দেশবাসীকে ঈদউল আযহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি। শুভেচ্ছা বার্তায় দলটি বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি,...

জ্বালানি খাত ‘দুষ্টচক্রে বন্দি’, ভাঙতে হবে অলিগার্কিক কাঠামো: তিতুমীর

নিজস্ব প্রতিবেদক দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি ‘দুষ্টচক্রে’ বন্দি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।...

নাহিদ রানার হুঙ্কার: ‘আমাকে বাউন্সার মারলে ছেড়ে কথা বলবো না’

অনলাইন ডেস্ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা সম্প্রতি দুর্দান্ত ছন্দে রয়েছেন। গতি, বাউন্সার এবং আক্রমণাত্মক বোলিংয়ে জাতীয় দলের অন্যতম ভরসার নাম হয়ে...

জন আব্রাহামই কি হচ্ছেন নতুন জেমস বন্ড?

অনলাইন ডেস্ক বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড! সম্প্রতি Amazon MGM Studios আনুষ্ঠানিকভাবে জানায়, জনপ্রিয় ‘০০৭’ ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তির জন্য অডিশন প্রক্রিয়া...

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করে দেশে ফিরলেন বাবর আলী

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ Mount Makalu জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের পর্বতারোহী Babar Ali। দুঃসাহসিক এই অভিযানের অভিজ্ঞতা জানাতে রোববার চট্টগ্রাম প্রেস...

জনপ্রিয় সংবাদ