বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শেখ হাসিনা–রেহানাসহ ১৭ জনের মামলায় ২৫ নভেম্বর যুক্তিতর্ক

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (২৩ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ দিন নির্ধারণ করেন। আজ ছিল আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য ধার্য তারিখ। এদিন আসামি খুরশীদ আলম আদালতে উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করেন এবং নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।

তবে মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও আরও ১৬ আসামি পলাতক থাকায় তাঁরা আত্মপক্ষ সমর্থন করেননি।

অভিযোগপত্র অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার ঘটনায় তাঁদের বিরুদ্ধে দুদক মামলাটি দায়ের করে। এ মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী ২৫ নভেম্বর অভিযোগপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি হবে।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহম্মেদ সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ময়মনসিংহ ও সিলেটে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

অনলাইন ডেস্ক দেশের দুই অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই দুর্যোগে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

ডিএমপিতে পাঁচ পরিদর্শক বদলি

অনলাইন ডেস্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে...

যুদ্ধবিরতির মাঝেই ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা দিচ্ছে চীন—মার্কিন গোয়েন্দা তথ্য

অনলাইন ডেস্ক ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই তেহরানকে নতুন করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন—এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। মার্কিন...

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত ১৬৯

অনলাইন ডেস্ক দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫...

কাতারে ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কাতারসহ বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেছে যুক্তরাষ্ট্র থেকে। যদিও...

জনপ্রিয় সংবাদ