রবিবার, আগস্ট ৯, ২০২৬

রমজান মাসে দাঁতের যত্ন: বিশেষজ্ঞদের পরামর্শ

পাঠক প্রিয়

লাইফস্টাইল ডেস্ক

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দাঁতের যত্নও বিশেষ গুরুত্ব পায়। রোজা রাখার কারণে দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকায় মুখে জীবাণু জমতে পারে, যা দাঁতের ক্ষয় ও দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞরা রমজানে দাঁতের স্বাস্থ্য রক্ষায় কিছু বিষয় মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ইফতার ও সাহরির পর দাঁত ব্রাশ

দুই বেলা খাবারের পর দাঁত ব্রাশ করা অত্যন্ত জরুরি। ইফতার ও সাহরির পর পেস্ট ও ব্রাশ দিয়ে ভালোভাবে দাঁত পরিষ্কার করতে হবে। যদি ইফতারের সঙ্গে সঙ্গে ব্রাশ করা সম্ভব না হয়, রাতের প্রধান খাবারের পরে দাঁত পরিষ্কার করা উচিত। সাহরির পরে ফজরের নামাজের অজুর আগে দাঁত ব্রাশ করলে মুখে জীবাণু কমে যায় এবং দীর্ঘ সময় রোজা রাখলেও মুখ সুগন্ধি থাকে।

মিসওয়াক ও অজুর গুরুত্ব

রোজার সময় মিসওয়াক ব্যবহার করা যায়। নামাজের অজুর সময় কুলির মাধ্যমে মুখ পরিষ্কার হয়, যা দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক। প্রতিটি অজুর সময় মিসওয়াক ব্যবহার করা যেতে পারে।

সকালে মুখে দুর্গন্ধ হলে

রোজা রেখে ঘুম থেকে ওঠার পর মুখে দুর্গন্ধ থাকলে সামান্য পানি দিয়ে কুলি করা যেতে পারে, এতে রোজা ভাঙবে না। তবে কুলির পানি অবশ্যই গলতে দেওয়া যাবে না। প্রয়োজনে পেস্ট ছাড়া ব্রাশ ব্যবহার করে মুখ পরিষ্কার করা যায়। রোজা অবস্থায় মাউথওয়াশ ব্যবহার এড়িয়ে চলাই ভালো।

খাদ্যাভ্যাসে সচেতনতা

ইফতার থেকে সাহরির মধ্যে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। শরবতে ইসুবগুলের ভুসি মেশালে হজম ভালো থাকে। তেলযুক্ত খাবার কম খেয়ে শাকসবজি বেশি খাওয়া উচিত। শাকের আঁশ দাঁত পরিষ্কার রাখতে সহায়ক এবং এতে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদানও থাকে।

যা এড়িয়ে চলবেন

কয়লা, ছাই বা দাঁতের পাউডার ব্যবহার করা যাবে না। গুল বা তামাক সেবন থেকে বিরত থাকা উচিত। ধুমপান মুখের দুর্গন্ধ বৃদ্ধি করে, তাই রমজানে তা সম্পূর্ণ পরিহার করা উত্তম।

বিশেষজ্ঞরা মনে করান, নিয়মিত ব্রাশ, মিসওয়াক ব্যবহার এবং সুষম খাদ্যাভ্যাস মেনে চললে রমজান মাসে দাঁতের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ