বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ভেনেজুয়েলার উপকূলে মাছ ধরার নৌকায় মার্কিন বিমান হামলা, নিহত ৫

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার উপকূলবর্তী পূর্ব প্রশান্ত মহাসাগরে মাছ ধরার একটি নৌকায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি আন্তর্জাতিক জলসীমায় সংঘটিত হয়েছে এবং এটি মাদকবিরোধী অভিযানের অংশ।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) জানায়, নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ধ্বংস হওয়া নৌকাটি সরাসরি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল—এমন কোনো নির্দিষ্ট প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে বুধবার একই এলাকায় চালানো পৃথক বিমান হামলায় আরও চারজন নিহত হন। সাউথকমের দাবি, ওই অভিযানে নিহত ব্যক্তিরাও ‘মাদক সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত। যদিও সংশ্লিষ্ট নৌযানটির বিরুদ্ধে মাদক পাচারের প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দ্রুতগতির একটি নৌযানকে লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হলে সেটি মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। সাউথকম জানায়, নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত একটি মাদক পাচার রুটে চলাচল করছিল এবং অপরাধমূলক কার্যক্রমে যুক্ত ছিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে সাম্প্রতিক মাসগুলোতে লাতিন আমেরিকা অঞ্চলে এসব সামরিক অভিযান জোরদার করা হয়েছে। সাউথকমের তথ্যমতে, গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে পরিচালিত মার্কিন অভিযানে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে।

তবে আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞরা এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের মতে, কোনো স্বচ্ছ তদন্ত বা প্রমাণ ছাড়াই প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ ঠেকাতে এ ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি ভেনেজুয়েলাভিত্তিক মাদক কার্টেলগুলোকেই এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।

সূত্র: মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম)

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ