অনলাইন ডেস্ক

দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুদকের (দুর্নীতি দমন কমিশন) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদক সূত্রে জানা যায়, জব্দ করা সম্পত্তির মধ্যে রাজধানীর গুলশান, সাভারের আশুলিয়া এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় থাকা জমি অন্তর্ভুক্ত। শুধু গুলশান এলাকার ৬৫.৫৯ শতাংশ জমির মূল্যই দেখানো হয়েছে প্রায় ২৬ কোটি টাকা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা চলমান থাকায় সম্পদ আত্মসাত বা স্থানান্তর রোধে এসব জমি অস্থায়ীভাবে জব্দ করার আবেদন করে দুদক, যা আদালত মঞ্জুর করেছেন।
মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


