
আদমকে সিজদা করার আদেশ, আজাজিলের অহংকার, আর শয়তানের সৃষ্টি রহস্য – এগুলো শুধু ইতিহাস নয়, এর মধ্যে লুকিয়ে আছে স্রষ্টার অদৃশ্য ইচ্ছার প্রকাশ।
যখন শয়তান জন্ম নেয়নি, তবে শয়তানি বুদ্ধি কোথা থেকে এলো?
ইবনে আব্বাস (রাঃ) বলেন, আজাজিল ছিল, ফেরেশতাদের শিক্ষক, ইবাদতে সবার সেরা। শয়তানের বুদ্ধি কেউ তার মধ্যে ঢুকিয়ে দেয়নি। মূলত- গর্ব ছিল তার ভেতরেই লুকিয়ে থাকা পরীক্ষিত সত্য। অর্থাৎ, শয়তানকে সৃষ্টি করা হয়নি, অহংকার তাকে শয়তান বানিয়েছে।
এটাই রহস্য – স্রষ্টা অহংকার সত্ত্বাকে প্রকাশ করতে চেয়েছিলেন। যেন মানুষ বুঝতে পারে যে, জ্ঞান থাকলেও অহংকার মানুষকে পতনের দিকে নেয়, স্বাধীন ইচ্ছা মানুষকে উন্নতও করতে পারে, ধ্বংসও করতে পারে।
আদি পাপ কি শুধুই নিষেধ ভঙ্গ? না, এখানে ছিল সৃষ্টিকর্তার ‘প্রকাশ পাওয়া’ রহস্য।
মানুষ স্বাধীন চিন্তার অধিকারী, প্রশ্ন করতে পারে, যুক্তি খুঁজতে পারে। এজন্যই তিনি ঘোষণা করলেন:
“আমি যা জানি, তোমরা তা জানো না।”
এ কথাটি প্রমাণ করার জন্যই মানুষ সৃষ্টি। জ্ঞান, বিবেক ও ইচ্ছার মিলনে মানুষই প্রমাণ হয়ে দাঁড়ালো, স্রষ্টার ইচ্ছার আয়না। তাহলে, আদমের মধ্যে কে ছিল? স্রষ্টা নিজেই আদমের ভিতরে তার জ্ঞান ও রুহ ফুঁকে দিলেন। তাই আদমকে সিজদা ছিল মাটির প্রতি নয়, রুহের প্রতি সম্মান।
আজাজিল আদমের দেহ দেখেছিল, রুহের মূল্য দেখেনি… এখানেই তার পতন।
সার কথাঃ
শয়তানের জন্ম স্রষ্টার পরীক্ষিত সত্য উদ্ঘাটন।
মানুষের সৃষ্টি তাঁর জ্ঞানের প্রকাশ।
সিজদা হলো রুহের মাহিমার স্বীকৃতি।
জ্ঞান শুধু পড়া নয়… বুঝার আলোও চাই।


