বুধবার, জুন ২৪, ২০২৬

সুষ্ঠূ নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করতে হবে : সুফি সামস্

পাঠক প্রিয়

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

অনলাইন ডেস্ক ঢাকা, ১৮ জুন: গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা আরও শক্তিশালী করতে সকল অংশীজনকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে...

আইন নিজের হাতে: মাদকবিরোধী ক্ষোভ নাকি বিচারহীনতার বিপজ্জনক সংস্কৃতি?

বিশেষ প্রতিবেদন হাত-পা বেঁধে মাটিতে ফেলে একজনকে পেটানো হচ্ছে। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে দেখছেন সেই দৃশ্য। কেউ কেউ মোবাইল...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত...

উদ্বোধনী ম্যাচে হোঁচট পর্তুগালের, রোনালদোকে ঘিরে নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রত্যাশিত সূচনা করতে পারেনি পর্তুগাল। আফ্রিকার প্রতিনিধি ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র...

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না ধরে নিয়ে পরিকল্পনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি নির্বাচনে না থাকলে আওয়ামী লীগের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি থাকে। তাই নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে তাদের আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। এমন পরিস্থিতিতে পাঁচ সিটির নির্বাচন কোন কৌশলে করা হয়, সেদিকেই নজর থাকবে সবার। ফলে বর্তমান নির্বাচন কমিশন (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম, এটা দেখানোর একটি চেষ্টা থাকবে সরকারের। রাজনীতিবিদরা বলছেন, গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট—এই পাঁচ সিটির নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য তাঁদের দল ইসিকে সর্বাত্মক সহায়তা করার অবস্থান নিয়েছে।

রাজনীতিবিদরা জানান, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিরোধীদের দাবি কোনোভাবেই মানবে না আওয়ামী লীগ। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, সেটা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মহলও বলে আসছে। এর আগে দুটি জাতীয় নির্বাচন নিয়ে বিতর্ক আছে। ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকারব্যবস্থার বিভিন্ন পর্যায়ের নির্বাচনেও সংঘাত, অনিয়মের অভিযোগ ছিল। এ পরিস্থিতিতে পাঁচ সিটি নির্বাচনে ভালো ভোটের ‘দৃষ্টান্ত’ হিসেবে দেখানোর চিন্তা সরকারের রয়েছে।

সাম্প্রতিক সময়ে বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের আসনের উপনির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম। বিএনপি ভোটে না এলে ভোটারের উপস্থিতি কমে যাবে, এটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে আওয়ামী লীগের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট না হওয়ায় ভোটাররা মুখ ফিরিয়ে নিয়েছেন। এ পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি যাতে বেশি হয়, সেই চিন্তাও থাকবে আওয়ামী লীগের। এ ক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীর ওপর নির্ভর করতে চায় দলটি। প্রয়োজন হলে কাউন্সিলর পদে দলীয়ভাবে প্রার্থী না দিয়ে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা আছে।

পাঁচ সিটি করপোরেশনে দলের প্রার্থী বাছাইয়ে দলীয় ফরম বিক্রি রাজনৈতিক দলগুলো।  ইসি ঘোষিত তফসিল অনুসারে, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে। খুলনা ও বরিশালে ভোট হবে আগামী ১২ জুন। আর ২১ জুন রাজশাহী ও সিলেটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঁচ সিটির ভোট কেমন হবে জানতে চাইলে বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস্ বলেন, সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আস্থাহীনতা দ্যিমান রয়েছে তাতে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সৎশুদ্ধ নেতাদের নির্বাচনে মনোনয়ন দিতে হবে। তাহলে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু সরকার যদি দলীয় হয় এবং প্রার্থী যদি ভালো না হয়, প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা যদি দা-কুড়াল বন্দুক নিয়ে ভোটের মাঠে আসে তাহলে নির্বাচন কমিশন কী করবে? সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করতে হবে এবং ভালো প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। বিএনপি ভোটে অংশ নিলে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।

খুরশীদ আলম সরকার/ বিডিরিপোর্টস

সর্বশেষ সংবাদ

জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আইটিএফসির দ্বারস্থ বাংলাদেশ, ২.৮ বিলিয়ন ডলার ঋণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবারও আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-এর সহায়তার দিকে ঝুঁকছে...

ডিএমপিতে দুই ডিসির রদবদল

নিজস্ব প্রতিবেদক ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) দুই উপ-পুলিশ কমিশনারকে (ডিসি) রদবদল করা হয়েছে। সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ এবং সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট...

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : জিয়াউদ্দিন

অনলাইন ডেস্ক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়ার...

কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাবে ইরান, দাবি পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারের হেফাজতে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার ফেরত আসবে বলে দাবি করেছেন দেশটির...

‘ফুটবলের জন্য অযোগ্য’ থেকে বিশ্বকাপের নায়ক, উন্দাভের অবিশ্বাস্য উত্থান

স্পোর্টস ডেস্ক একসময় যাকে ফুটবলের জন্য ‘অযোগ্য’ বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই ডেনিস উন্দাভ এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। জীবনের নানা প্রতিকূলতা, আর্থিক সংকট ও...

জনপ্রিয় সংবাদ